Homeবিনোদনঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান

ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান

-

দেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লাকে এবারের ঈদের সিনেমার প্লেব্যাকে পাওয়া যাচ্ছে।

দীর্ঘ ৪৪ বছর আগের ‘এই মন তোমাকে দিলাম’ গানটি আবারও নতুন করে ‘দম’ সিনেমায় গেয়েছেন সাবিনা ইয়াসমিন। তুমুল জনপ্রিয় গানটি  ১৯৮২ সালে ‘মানসী’ সিনেমায় গেয়েছিলেন তিনি। গানটির কথা লিখেছেন কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছেন আনোয়ার পারভেজ।

‘দম’ সিনেমার জন্য নতুন করে নির্মিত গানটির শিরোনামও ‘এই মন তোমাকে দিলাম’। তবে এতে যুক্ত হয়েছে নতুন কিছু কথা, যা লিখেছেন তন্ময় পারভেজ। নতুন এ গানের সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসীন নিধি।

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা ঈদের ‘প্রিন্স’ সিনেমায় একটি আইটেম গান গেয়েছেন। এর সংগীত পরিচালনা ও সহ-কণ্ঠশিল্পী প্রীতম হাসান।

শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ দিয়ে দীর্ঘ বিরতির পর প্লেব্যাক করছেন রুনা লায়লা।

LATEST POSTS

সিলেটে বিএনপির জনসভায় তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের প্রথম নির্বাচনী জনসভায় যোগ দিতে আলিয়া মাদরাসা মাঠে পৌঁছেছেন।আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে লাল-সবুজ রঙের একটি বাসে করে সভাস্থলে...

ছাগল দিয়ে গরুর গাড়ি টানা যায় না: কিম জং উন

নিজ প্রশাসনের উপ-প্রধানমন্ত্রীকে অর্পিত দায়িত্ব পালনে 'অযোগ্য' আখ্যা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। 'ছাগল দিয়ে গরুর গাড়ি টানার' প্রায় অসম্ভব কাজের উদাহরণ দিয়ে...

বিপিএলের আগে টি-টোয়েন্টি ছন্দে মানিয়ে নিচ্ছেন আকবর আলী

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সামনে রেখে ধীরে ধীরে টি-টোয়েন্টি মোডে নিজেকে আরও মানিয়ে নিচ্ছেন উইকেটরক্ষক ব্যাটার আকবর আলী। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অধিনায়কত্ব করলেও এবারের...

তফসিল ঘোষণার পরদিন এমন ঘটনা মাথায় বাজ পড়ার মতো: সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিনই রাজধানীতে গুলির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন,...

Most Popular