Homeসারাদেশতফসিল ঘোষণার পরদিন এমন ঘটনা মাথায় বাজ পড়ার মতো: সিইসি

তফসিল ঘোষণার পরদিন এমন ঘটনা মাথায় বাজ পড়ার মতো: সিইসি

-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিনই রাজধানীতে গুলির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

তিনি বলেন, এমন ঘটনা তার কাছে ‘মাথার ওপর বাজ পড়ার মতো’ মনে হয়েছে।

আজ রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের শুরুতে সিইসি এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘এই যে লাস্ট ফ্রাইডেতে যে ঘটনাটা ঘটে গেল, এটা তো আমার মাথার ওপর বাজ পড়ছে মনে হয়েছে আমার কাছে। আমি আগের দিন তফসিল ঘোষণা করলাম, পরের দিন কিন্তু এই ঘটনাটা ঘটে গেল। একদিকে এটা অত্যন্ত দুঃখজনক’।

তিনি বলেন, তফসিল ঘোষণার পরপরই এমন সহিংস ঘটনা নির্বাচনকালীন পরিবেশের জন্য উদ্বেগজনক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। 

মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে জানায় পুলিশ।

গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

LATEST POSTS

ছাগল দিয়ে গরুর গাড়ি টানা যায় না: কিম জং উন

নিজ প্রশাসনের উপ-প্রধানমন্ত্রীকে অর্পিত দায়িত্ব পালনে 'অযোগ্য' আখ্যা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। 'ছাগল দিয়ে গরুর গাড়ি টানার' প্রায় অসম্ভব কাজের উদাহরণ দিয়ে...

বিপিএলের আগে টি-টোয়েন্টি ছন্দে মানিয়ে নিচ্ছেন আকবর আলী

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সামনে রেখে ধীরে ধীরে টি-টোয়েন্টি মোডে নিজেকে আরও মানিয়ে নিচ্ছেন উইকেটরক্ষক ব্যাটার আকবর আলী। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অধিনায়কত্ব করলেও এবারের...

স্পটিফাই স্ট্রিমিংয়ে বিভ্রাট

মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে কারিগরি সমস্যা দেখা দিয়েছে। এতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের হাজারো ব্যবহারকারী সমস্যার মুখে পড়েছেন বলে জানিয়েছে বিভ্রাট শনাক্তকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর।ওয়েবসাইটে বলা হয়,...

আয়কর রিটার্নের খুঁটিনাটি: কার জন্য বাধ্যতামূলক, দেরি ও ভুল হলে করণীয় কী

আয়কর রিটার্ন নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের বিভ্রান্তি রয়েছে। রিটার্ন দাখিল কার জন্য বাধ্যতামূলক, কার জন্য নয়, কিংবা দেরিতে রিটার্ন দিলে কী ধরনের সমস্যায়...

Most Popular