Homeখেলাধুলাইংল্যান্ডকে গুঁড়িয়ে অ্যাশেজ অস্ট্রেলিয়ার

ইংল্যান্ডকে গুঁড়িয়ে অ্যাশেজ অস্ট্রেলিয়ার

-

ফল অনেকটা অনুমিতই ছিলো, অ্যাডিলেডে রোববার পঞ্চম দিনে অনেকটা যেন আনুষ্ঠানিকতা সারল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের শেষ কটা উইকেট ছেঁটে নিশ্চিত করে নিল সিরিজ জয়।

অ্যাডিলেডে তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে ৮২ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ের ফলে সিরিজে ৩-০ ব্যবধানে এক অপরাজিত লিড নিল অজিরা এবং হাতে দুই ম্যাচ বাকি থাকতেই অ্যাশেজ ট্রফি নিজেদের দখলে রাখা নিশ্চিত করল।

পার্থ এবং ব্রিসবেনে অনুষ্ঠিত প্রথম দুই টেস্টে আট উইকেটের ব্যবধানে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। সিরিজের পরবর্তী টেস্টটি আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হবে।

৪৩৫ রানের রেকর্ড লক্ষ্য তাড়ায় আগের দিনই ২০৭ রানে ৬ উইকেট খুইয়ে ফেলেছিল ইংল্যান্ড। তাদের হার হয়ে পড়েছিল সময়ের অপেক্ষা। 

শেষ দিনে নেমে লোয়ার অর্ডার কিছুটা লড়াই জমায়। কিপার ব্যাটার জেমি স্মিথ ৬০ রান করে আউট হন মিচেল স্টার্কের বলে। ২৮৫ রানে পড়ে ৭ উইকেট। অলরাউন্ডার উইল জ্যাকস আর ব্রাইডন কার্স মিলে দলকে পার করান সাড়ে তিনশোর ঘর। 

৪৭ করা জ্যাকসকেও ফিরিয়ে দেন স্টার্ক। কার্স অপরাজিত থাকলেও জোফরা আর্চারকে স্টার্ক আর জশ টংকে স্কট বোল্যান্ড তুলে নিলে বিজয় নিশ্চিত হয়ে যায় স্বাগতিক দলের। 

LATEST POSTS

আজ রাতে সিলেট যাবেন তারেক রহমান, কাল যোগ দেবেন প্রচারে

আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে আজ বুধবার রাতে সিলেটে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা থেকে আকাশপথে সিলেটে পৌঁছে তিনি রাতে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার...

করাচির শপিংমলের আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৪, এখনো নিখোঁজ অনেকে

পাকিস্তানের করাচির এম এ জিন্নাহ সড়কের বহুতল শপিং মল গুল প্লাজার ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৪ হয়েছে।আজ সোমবার এই তথ্য জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন।গত...

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলায় বিসিবির নিন্দা

দেশের জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে বর্বোরচিত হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।শনিবার দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক...

শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে নোটিশ

রাজশাহীর তানোরের কোয়েলহাট গ্রামে পরিত্যক্ত নলকূপে পড়ে ২ বছর বয়সী শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষসহ (বিএমডিএ) সংশ্লিষ্ট...

Most Popular