Homeঅর্থনীতিবাংলাদেশ থেকে প্রথম নাইজেরিয়ায় ফুটানোর ডিম রপ্তানি

বাংলাদেশ থেকে প্রথম নাইজেরিয়ায় ফুটানোর ডিম রপ্তানি

-

বাংলাদেশ থেকে প্রথমবারের মতো ফুটানোর ডিম রপ্তানি শুরু হয়েছে। কাজী ফার্মস সম্প্রতি আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ১০ হাজার ৪৪০টি ‘প্যারেন্ট হ্যাচিং এগ’ রপ্তানি করেছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ডিমগুলো ‘রস ৩০৮’ জাতের ব্রয়লার মুরগির। ডিমগুলোর মূল্য ১৮ হাজার ৭২৯ ডলার।

প্রথমবারের মতো ডিম রপ্তানি উপলক্ষে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, স্থানীয় চাহিদা মেটানোর পরই আন্তর্জাতিক বাজারে প্রাণিসম্পদ পণ্য রপ্তানির লক্ষ্য নিয়েছে সরকার।

ডিমের প্রথম চালানটিকে ঐতিহাসিক মাইলফলক আখ্যা দিয়ে তিনি বলেন, এই রপ্তানি জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি দেশের রপ্তানি পণ্যে নতুন মাত্রা যোগ করেছে। এটি কেবল বাণিজ্যিক উদ্যোগ নয়, দেশের প্রাণিসম্পদ খাতের জন্য একটি বড় স্বীকৃতি। ভবিষ্যতে এ ধরনের রপ্তানি আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে কাজী ফার্মস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান বলেন, পরীক্ষামূলক এই চালানটি সফল হলে ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে হ্যাচিং এগের পাশাপাশি নিয়মিত খাবার ডিমও রপ্তানি করার পরিকল্পনা রয়েছে তাদের।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান জানান, আন্তর্জাতিক মানের একটি প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে তারা নিরলসভাবে কাজ করছেন।

LATEST POSTS

কী থাকছে ঈদের ‘আনন্দমেলা’ অনুষ্ঠানে

প্রতি বছরের মতো এবারও ঈদে থাকছে বিটিভির সুপরিচিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হচ্ছে অনুষ্ঠানটিঅনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন রাত ১০টায়। জেনে নেয়া যাক...

জামায়াতের সঙ্গ ত্যাগ করায় ইসলামী আন্দোলনকে হেফাজত আমিরের অভিনন্দন

জামায়াতের সঙ্গ ত্যাগ করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং দলটির আমির ও চরমোনাই পীর সৈয়দ রেজাউল করীমকে অভিনন্দন জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।গতকাল মঙ্গলবার...

বিশ্বশান্তি নিয়ে আর ভাবছি না: ট্রাম্প

গেলো বছর শান্তিতে নোবেল পুরস্কার না পাওয়ার পর থেকেই অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আকারে ইঙ্গিতে বিষয়টি বারবার তার বক্তব্যে উঠে আসে। এবার নরওয়ের প্রধানমন্ত্রীকে...

‘আইডল’ রোনালদোর রেকর্ড স্পর্শ করে এমবাপে বললেন, ‘আমি সম্মানিত’

পেনাল্টি থেকে সহজে গোল করেই ছুটে গিয়ে ক্রিস্তিয়ানো রোনালদোর ট্রেডমার্ক 'সিউ' উদযাপন করলেন কিলিয়ান এমবাপে। গুরুর উদযাপনের কারণ গুরুকে স্পর্শ করার উপলক্ষ। এক ক্যালেন্ডারে রিয়াল...

Most Popular