Homeআন্তর্জাতিকবিশ্বশান্তি নিয়ে আর ভাবছি না: ট্রাম্প

বিশ্বশান্তি নিয়ে আর ভাবছি না: ট্রাম্প

-

গেলো বছর শান্তিতে নোবেল পুরস্কার না পাওয়ার পর থেকেই অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আকারে ইঙ্গিতে বিষয়টি বারবার তার বক্তব্যে উঠে আসে। এবার নরওয়ের প্রধানমন্ত্রীকে নোবেল পুরষ্কার নিয়ে এক বিশেষ বার্তা দিয়েছেন ট্রাম্প।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে এএফপি।

নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোর-এর কাছে পাঠানো বার্তায় ট্রাম্প আবারও গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেন। তিনি দাবি করেন, ‘বৈশ্বিক শান্তি নিশ্চিত করতে এই উদ্যোগ জরুরী।’

নরওয়ের প্রধানমন্ত্রীকে দেওয়া বার্তায় ট্রাম্প বলেন, ‘আটটারও বেশি যুদ্ধ বন্ধ করার পরও আপনার দেশ আমাকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়নি। এই বিবেচনায় বলতে হয়, আমি এখন আর শুধু বিশ্বশান্তি নিয়ে ভাবার কোনো কারণ খুঁজে পাচ্ছি না।’

তিনি জানান, ‘শান্তি’ অন্য সবকিছুর তুলনায় বেশি গুরুত্বপূর্ণ হলেও তিনি এখন ‘যুক্তরাষ্ট্রের জন্য মঙ্গলজনক ও সুষ্ঠু বিষয়গুলো’ নিয়ে ভাবতে পারছেন।

নরওয়ের প্রধানমন্ত্রী স্টোরের কার্যালয় ট্রাম্পের কাছ থেকে ওই বার্তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

এক লিখিত বিবৃতিতে স্টোর জানান, নরওয়ের সরকার শান্তিতে নোবেল পুরস্কার দেয় না। 

তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পসহ সবার কাছে বিষয়টা স্পষ্ট করেছি। এবং এটা অনেকেই জানেন—পুরস্কারটি নিরপেক্ষ নোবেল কমিটির পক্ষ থেকে দেওয়া হয়।’

ট্রাম্প গ্রিনল্যান্ড প্রসঙ্গে বলেন, ‘ডেনমার্ক ওই ভূখণ্ডকে (গ্রিনল্যান্ড) রাশিয়া বা চীনের হাত থেকে সুরক্ষা দিতে পারবে না।’

‘তাদের (ডেনমার্কের) কাছে কেন “মালিকানার অধিকার থাকবে”? তাদের কোনো লিখিত নথি নেই। শুধু হাজারো বছর আগে একটি নৌকা এসে সেখানে ভেড়ানোর কথা বলা হয়েছে। কিন্তু সেখানে আমাদের নৌকাও ভিড়েছে’, যোগ করেন ট্রাম্প

যতদিন পর্যন্ত না আমাদের হাতে গ্রিনল্যান্ডের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকছে, ততদিন বিশ্ব সুরক্ষিত থাকবে না’, যোগ করেন তিনি।

গত বছরের নোবেল জেতার জন্য জোরদার প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হন ট্রাম্প। তিনি আটটি যুদ্ধ বন্ধের দাবি জানান।

তার পরিবর্তে নোবেল পান ভেনেজুয়েলার বিরোধী দলের নেতা মারিয়া কোরিনা মাচাদো।

গত সপ্তাহে ট্রাম্পের হাতে নোবেল পদক তুলে দেন মাচাদো।

LATEST POSTS

‘আইডল’ রোনালদোর রেকর্ড স্পর্শ করে এমবাপে বললেন, ‘আমি সম্মানিত’

পেনাল্টি থেকে সহজে গোল করেই ছুটে গিয়ে ক্রিস্তিয়ানো রোনালদোর ট্রেডমার্ক 'সিউ' উদযাপন করলেন কিলিয়ান এমবাপে। গুরুর উদযাপনের কারণ গুরুকে স্পর্শ করার উপলক্ষ। এক ক্যালেন্ডারে রিয়াল...

পুলিশের পোশাকে জামায়াতের পথসভায়, এএসআই বরখাস্ত

পুলিশের পোশাক পরে সাতক্ষীরা শহরে জামায়াতে ইসলামীর এক প্রার্থীর পথসভায় অংশ নেওয়ায় এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে।আজ রোববার যশোরের পুলিশ সুপার সৈয়দ...

অলিগলিতে লাইভ বেকারি: জনপ্রিয়তার পাশাপাশি চাই খাদ্য-নিরাপত্তার মান

রাজধানীতে এখন খুব কম এলাকা আছে, যেখানে ‘লাইভ বেকারি’ দেখা যায় না। সেখানে ওভেন থেকে বের হওয়া গরম পাউরুটি, কেক, প্যাটিস, পিৎজা, বিস্কুট, টোস্টসহ নানা...

সুকুক বন্ডে বিনিয়োগে আগ্রহী, কেনার আগে যা জানা প্রয়োজন

ইসলামি শরিয়াহভিত্তিক বিনিয়োগে উৎসাহীদের জন্য আছে সরকারি সুকুক বন্ড। বিভিন্ন মেয়াদের সুকুকের মাধ্যমে এর আগে ৪৮ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে সরকার।গত ২৮ জুন প্রথমবারের...

Most Popular