Homeসারাদেশরাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ

-

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এ এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ বুধবার বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির কার্যালয়ের উপসচিব মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েলের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে।

সাক্ষাৎকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব খান মো. নুরুল আমীন ও রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল আদিল চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। 

LATEST POSTS

জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হতে দেয়নি সরকার: গোলাম পরওয়ার

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পার হলেও এর মূল আকাঙ্ক্ষাগুলো এখনো অপূর্ণ রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার...

ঈদের বাজারে রেকর্ড বিক্রি চেস্ট ফ্রিজারের

উচ্চ মূল্যস্ফীতি, শোরুমগুলোতে আশানুরূপ ক্রেতা না থাকা এবং সামগ্রিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও পবিত্র ঈদুল আজহায় দেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স বাজারে বিক্রি কিছুটা বেড়েছে।কিছু প্রতিষ্ঠান...

মা-বাবা বেঁচে থাকলে ভীষণ গর্বিত হতেন: ববিতা

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নায়িকা ববিতা আজ একুশে পদক পেয়েছেন। দেশে-বিদেশে অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত এই শিল্পী একুশে পদক হাতে পেয়ে অনেক খুশি। প্রতিক্রিয়া জানাতে গিয়ে...

যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলায় ১০০ শিশু নিহত: জাতিসংঘ

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় বিমান হামলা ও সহিংসতায় অন্তত ১০০ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বার্তা সংস্থা এএফপি আজ মঙ্গলবার জানিয়েছে, জাতিসংঘের শিশু...

Most Popular