Homeআন্তর্জাতিকযুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলায় ১০০ শিশু নিহত: জাতিসংঘ

যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলায় ১০০ শিশু নিহত: জাতিসংঘ

-

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় বিমান হামলা ও সহিংসতায় অন্তত ১০০ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। 

বার্তা সংস্থা এএফপি আজ মঙ্গলবার জানিয়েছে, জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার গাজা সিটি থেকে সাংবাদিকদের এ কথা বলেন। 

তিনি বলেন, গত অক্টোবরের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গড়ে প্রতিদিন অন্তত একজন করে শিশু নিহত হচ্ছে।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, এসব শিশু নিহত হয়েছে—বিমান, ড্রোন, ট্যাংকের গোলাবর্ষণ এবং সরাসরি বন্দুক হামলায়।

এল্ডার বলেন, যুদ্ধবিরতির মধ্যেও শিশুদের এভাবে প্রাণ হারানো গাজায় চলমান সহিংসতার ভয়াবহ চিত্র তুলে ধরছে এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার প্রমাণ দিচ্ছে।

LATEST POSTS

যুবদল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিসিকে রুমিন ফারহানার চিঠি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের...

আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশকে নিয়ে সেমিফাইনালে শ্রীলঙ্কা

নেপালকে হারিয়ে নিজেদের কাজটা আগেভাগে ঠিকমতো সেরে রেখেছিল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে শ্রীলঙ্কার জয়ে নিশ্চিত হয়ে গেল সবকিছু। 'বি' গ্রুপ থেকে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের...

মাদকসেবীদের জন্য আলাদা কারাগার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মাদকসেবীদের জন্য আলাদা কারাগার তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সেখানে থেকে তারা যাতে পরিবারের...

এআই দিয়ে ভাইরাস বানালেন বিজ্ঞানীরা, নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রথমবারের মতো নতুন ভাইরাস তৈরি করেছেন বিজ্ঞানীরা। চিকিৎসাবিজ্ঞানের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, তবে প্রযুক্তিটি ভবিষ্যতে কতটা নিরাপদ থাকবে তা...

Most Popular