Homeরাজনীতিহাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষে আহত ১০

হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষে আহত ১০

-

নোয়াখালীর হাতিয়া উপজেলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

উপজেলার চানন্দী ইউনিয়নের দরবেশ বাজার এলাকায় গতকাল শুক্রবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম। 

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি, পরে মরিচের গুঁড়া নিক্ষেপ ও মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০–১২ জন আহত হন।  

স্থানীয় সূত্র জানায়, করিম বাজার এলাকার একটি পিচঢালা সড়কের ইট তুলে নেওয়ার অভিযোগ এনে বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে এনসিপির এক নেতা ফেসবুকে পোস্ট দেন। এ নিয়ে উত্তেজনার মধ্যে শুক্রবার সন্ধ্যার পর এনসিপির ওই নেতা ও তার সহযোগীরা দরবেশ বাজারে লিফলেট বিতরণ করতে গেলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ দেশীয় অস্ত্র ব্যবহার করে।

এনসিপির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বিএনপির সশস্ত্র লোকজন পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে এবং অন্তত আটটি মোটরসাইকেল লুট করেছে। 

অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়, সড়ক মেরামতের ঘটনাকে কেন্দ্র করে এনসিপির লোকজন মিথ্যা অপপ্রচার চালায় এবং মরিচের গুঁড়া নিক্ষেপ করে সংঘর্ষের সূত্রপাত ঘটায়।

ওসি জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার বিকেল পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

LATEST POSTS

ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকলে দিতে হবে ২৫ শতাংশ শুল্ক: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে—এমন দেশগুলোর পণ্যের ওপর তিনি ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। বিবিসির খবরে এমনটি বলা হয়েছে।চলমান বিক্ষোভ...

রোমারিও থেকে নেইমার, একই গল্প কি আবার ফিরছে?

খারাপ সময়ই কখনো কখনো ভালো লক্ষণ। ব্রাজিলে একটা কথা খুব চালু, জাতীয় দল যখন খারাপ সময়ের মধ্য দিয়ে যায়, তখনই নাকি ভালো কিছু আসার ইঙ্গিত...

আজমিরীগঞ্জে ২ পক্ষের সংঘর্ষে যুবক নিহত, ১৪৪ ধারা

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।আজ মঙ্গলবার দুপুরে আজমিরীগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট...

নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনা: কর্মসংস্থান, বিনিয়োগ ও অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা

বিনিয়োগ বাড়িয়ে আগামী কয়েক বছরে অর্থনীতির গতি পাল্টে দিতে চায় সরকার। সেই লক্ষ্য সামনে রেখে ২০৩০ সালের মধ্যে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি ও ২০৩৪ সালের...

Most Popular