Homeখেলাধুলাপ্রথম বিভাগ ক্রিকেট লিগ: ওয়াকওভারের কারণে চার ক্লাবের ‘অবনমন’

প্রথম বিভাগ ক্রিকেট লিগ: ওয়াকওভারের কারণে চার ক্লাবের ‘অবনমন’

-

নজিরবিহীন পরিস্থিতিতে শুরু হয়েছে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ। রোববার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতেই ওয়াকওভার দেখা গেছে। চারটি ক্লাব তাদের নিজ নিজ ম্যাচে অনুপস্থিত থাকায় স্বয়ংক্রিয়ভাবে অবনমিত হয়েছে। ক্লাবগুলো হলো পারটেক্স স্পোর্টিং ক্লাব, গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি, কলাবাগান ক্রীড়া চক্র ও আম্বার স্পোর্টিং ক্লাব।

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) একজন কর্মকর্তা দ্য ডেইলি স্টার বলেছেন, ‘হ্যাঁ, ওয়াকওভারের কারণে চারটি ক্লাব অবনমিত হয়েছে। এখন কেউ যদি পরে অংশগ্রহণ করতে চায়, সেটা ভিন্ন বিষয়। সেক্ষেত্রে তাদের চিঠি দিতে হবে। তবে ক্লাবগুলো স্বাভাবিক প্রক্রিয়ায় আর ফিরতে পারবে না।’

বিকেএসপি ৩ নম্বর মাঠে গাজী টায়ার্সের বিপক্ষে ঢাকা ইউনাইটেড স্পোর্টিং ক্লাব পূর্ণ পয়েন্ট পেয়েছে। আর পিকেএসপি ২ নম্বর মাঠে পারটেক্স না আসায় স্বয়ংক্রিয়ভাবে জয়ী হয়েছে বারিধারা ড্যাজলার্স। বিকেএসপি ৪ নম্বর মাঠে কলাবাগান বা আম্বার— কোনো ক্লাবই উপস্থিত হয়নি। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ৮ উইকেটে ওল্ড ডিওএইচএসকে হারিয়েছে। আর সিলিকন সিটি গ্রাউন্ডে ধানমন্ডি স্পোর্টস ক্লাব ৫৭ রানে জিতেছে লালমাটিয়া ক্লাবের বিপক্ষে।

আগামীকালও পাঁচটি ম্যাচের সূচি রয়েছে। তবে ধারণা করা হচ্ছে, অন্তত আরও চারটি ক্লাব ওয়াকওভার দেবে। বিদ্রোহী ক্লাবগুলোর ঘরোয়া লিগে অংশগ্রহণ না করার সিদ্ধান্তের কারণে যারা চলমান টুর্নামেন্টে খেলতে পারেননি, সেই খেলোয়াড়দের নিয়ে একটি আলাদা টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০টি ক্লাবের টুর্নামেন্টে অংশ নেওয়া ১২টি হলো বিকেএসপি, বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব, বারিধারা ড্যাজলার্স, ধানমন্ডি স্পোর্টস ক্লাব (যা পূর্বে বসুন্ধরা রাইডার্স), ব্লুজ ক্রিকেটার্স (পূর্বে ঢাকা ইউনাইটেড), ট্রাই স্টেট ক্রিকেটার্স (পূর্বে ঢাকা স্পার্টান্স), লালমাটিয়া ক্লাব, ওল্ড ডিওএইচএস স্পোর্টিং ক্লাব, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ক্রিকেটার্স, শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও উত্তরা ক্রিকেট ক্লাব।

প্রথম বিভাগ ক্রিকেট লিগের সূচিতে নাম থাকলেও অংশগ্রহণ না করা ক্লাবগুলো হলো পারটেক্স স্পোর্টিং ক্লাব, গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি, আম্বার স্পোর্টিং ক্লাব, খেলাঘর এসকেএস, সূর্যতরুণ ক্লাব, কাকরাইল বয়েজ ক্লাব, কলাবাগান ক্রীড়া চক্র ও ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব।

এই আটটি অনুপস্থিত ক্লাবের ও তাদের বাইরের মিলিয়ে অন্তত ৫০ জন খেলোয়াড় গতকাল শেরে বাংলা স্টেডিয়ামের ২ নম্বর গেটের সামনে মানববন্ধন করেন। তারা সবশেষ বিসিবি নির্বাচনে কারচুপিসহ নানা অভিযোগ তুলেছেন। ফলে বিসিবি ও ঢাকাকেন্দ্রিক বিভিন্ন স্তরের মোট ৪৪টি বিদ্রোহী ক্লাবের মধ্যে এমন সংঘাত সৃষ্টি হয়েছে।

LATEST POSTS

সোনালি ধান কালচে, হাওরের কৃষকের চোখে হতাশার ছায়া

মাথার ওপর বজ্রপাত ও দমকা হাওয়ার শঙ্কা আর নিচে কোমর সমান পানি—কোনো বাধাই আটকাতে পারেনি কৃষক আতিকুর রহমানকে। তার একমাত্র লক্ষ্য ছিল, যেভাবেই হোক আধাপাকা...

রমজানে ছোটপর্দায় রেসিপি শেখাবেন যে তারকারা

প্রতি বছরের মতো এবারও রমজান মাসে দেশের প্রথম সারির টিভি চ্যানেলগুলোতে রান্নাবান্না নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানগুলোর চমক বাড়াতে থাকছে জনপ্রিয় তারকাদের আলো...

ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকলে দিতে হবে ২৫ শতাংশ শুল্ক: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে—এমন দেশগুলোর পণ্যের ওপর তিনি ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। বিবিসির খবরে এমনটি বলা হয়েছে।চলমান বিক্ষোভ...

হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষে আহত ১০

নোয়াখালীর হাতিয়া উপজেলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।উপজেলার চানন্দী ইউনিয়নের দরবেশ বাজার এলাকায় গতকাল শুক্রবার...

Most Popular