Homeরাজনীতিমুসাব্বীর হত্যাকাণ্ড দুষ্কৃতিকারীদের নির্মম-পৈশাচিক অপতৎপরতার বহিঃপ্রকাশ: মির্জা ফখরুল

মুসাব্বীর হত্যাকাণ্ড দুষ্কৃতিকারীদের নির্মম-পৈশাচিক অপতৎপরতার বহিঃপ্রকাশ: মির্জা ফখরুল

-

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বীর হত্যাকাণ্ড দুষ্কৃতিকারীদের নির্মম ও পৈশাচিক অপতৎপরতার নির্মম বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার এক শোক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

রাজধানীর কারওয়ানবাজার সংলগ্ন এলাকায় গতকাল রাতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুসাব্বীরকে গুলি করে হত্যা করা হয়।

তাকে হত্যার ঘটনায় শোক জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবার দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে।’

‘দুষ্কৃতিকারীদের নির্মম ও পৈশাচিক হামলায় মুসাব্বীর নিহতের ঘটনা সেই অপতৎপরতারই নির্মম বহিঃপ্রকাশ। বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই এ ধরনের লোমহর্ষক ঘটনার বারবার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে,’ বলেন তিনি।

‘দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই’ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নইলে ওঁত পেতে থাকা আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা মাথাচাড়া দিয়ে দেশের অস্তিত্ব বিপন্ন করতে মরিয়া হয়ে উঠবে।’

শোক বিবৃতিতে তিনি আজিজুর রহমান মুসাব্বীরের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

একইসঙ্গে বিএনপি মহাসচিব নিহতের শোকার্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জানান।

LATEST POSTS

‘বিক্রয় ডট কম’ কিনে নিলো নাইজেরিয়ান প্রতিষ্ঠান ‘জিজি’

দেশের অন্যতম বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডট কম (Bikroy.com) কিনে নিয়েছে নাইজেরিয়ার স্টার্টআপ 'জিজি'।বাংলাদেশের বাজারে এক বছরের কিছু বেশি সময় আগে প্রবেশ করে জিজি। এর...

২ মাস পর মেয়ের ছবি প্রকাশ করলেন অপূর্ব

প্রায় দুই মাস পর মেয়ে আনায়ার ছবি প্রকাশ করলেন জিয়াউল ফারুক অপূর্ব। মেয়ের সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এই অভিনেতা।একটি ছবিতে দেখা গেছে, মেয়েকে...

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়ানোর দাবি

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চরম সহিংসতায় রূপ নিয়েছে। ১৬ দিন ধরে চলমান এই বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে বলে দাবি করেছে একটি অধিকার সংস্থা।গতকাল রোববার এই...

জনসমক্ষে বুলেটপ্রুফ জ্যাকেট দেখিয়ে নিরাপত্তা ঝুঁকির কথা জানালেন টুঙ্গিপাড়ার বিএনপি প্রার্থী

জনসমক্ষে নিজের নিরাপত্তা ঝুঁকির কথা বলে পাঞ্জাবির বোতাম খুলে বুলেটপ্রুফ জ্যাকেট দেখিয়েছেন গোপালগঞ্জ–৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম...

Most Popular