Homeরাজনীতিমুসাব্বীর হত্যাকাণ্ড দুষ্কৃতিকারীদের নির্মম-পৈশাচিক অপতৎপরতার বহিঃপ্রকাশ: মির্জা ফখরুল

মুসাব্বীর হত্যাকাণ্ড দুষ্কৃতিকারীদের নির্মম-পৈশাচিক অপতৎপরতার বহিঃপ্রকাশ: মির্জা ফখরুল

-

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বীর হত্যাকাণ্ড দুষ্কৃতিকারীদের নির্মম ও পৈশাচিক অপতৎপরতার নির্মম বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার এক শোক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

রাজধানীর কারওয়ানবাজার সংলগ্ন এলাকায় গতকাল রাতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুসাব্বীরকে গুলি করে হত্যা করা হয়।

তাকে হত্যার ঘটনায় শোক জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবার দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে।’

‘দুষ্কৃতিকারীদের নির্মম ও পৈশাচিক হামলায় মুসাব্বীর নিহতের ঘটনা সেই অপতৎপরতারই নির্মম বহিঃপ্রকাশ। বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই এ ধরনের লোমহর্ষক ঘটনার বারবার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে,’ বলেন তিনি।

‘দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই’ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নইলে ওঁত পেতে থাকা আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা মাথাচাড়া দিয়ে দেশের অস্তিত্ব বিপন্ন করতে মরিয়া হয়ে উঠবে।’

শোক বিবৃতিতে তিনি আজিজুর রহমান মুসাব্বীরের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

একইসঙ্গে বিএনপি মহাসচিব নিহতের শোকার্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জানান।

LATEST POSTS

বিশ্বকাপের আগে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে খেলবে ফ্রান্স

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আগামী মার্চ মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স। টুর্নামেন্টের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের মাটিতে দক্ষিণ আমেরিকার দুই দল ব্রাজিল ও কলম্বিয়ার...

কাজীপুরে ওয়াজ মাহফিলে জামায়াত–বিএনপির সংঘর্ষের অভিযোগ, আহত ১৫

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় ওয়াজ মাহফিলে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের অভিযোগ পাওয়া গেছে। এতে জামায়াতের প্রায় ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে...

বাংলাদেশ কি চকরিয়া সুন্দরবন ফিরিয়ে আনতে পারবে?

দিগন্তজুড়ে বিস্তৃত বিশাল প্রান্তর। যেখানে গাছপালা তো নেই-ই, এমনকি ঘাসের অস্তিত্বও খুঁজতে হয়। কয়েক ফুট উঁচু কাদামাটির বাঁধ এলাকাটিকে অসংখ্য ছোট ছোট ব্লকে ভাগ করে...

ব্যাংকে ৫ লাখ টাকা পর্যন্ত জমায় আবগারি শুল্ক দিতে হবে না

যারা ব্যাংকে টাকা জমা রাখেন তাদের জন্য স্বস্তির খবর আসছে আগামী বাজেটে। ব্যাংকে জমা রাখা টাকার ওপর আবগারি শুল্ক মওকুফের সীমা বাড়াতে যাচ্ছে সরকার। প্রস্তাবিত নতুন...

Most Popular