Homeসারাদেশরোহিঙ্গাদের সহায়তায় ১ কোটি ১২ লাখ ডলার অনুদান দেবে যুক্তরাজ্য-কাতার

রোহিঙ্গাদের সহায়তায় ১ কোটি ১২ লাখ ডলার অনুদান দেবে যুক্তরাজ্য-কাতার

-

কক্সবাজারে আশ্রয় নেওয়া ছয় লাখ ৪৭ হাজারেরও বেশি রোহিঙ্গা ও তাদেরকে আশ্রয় দেওয়া স্থানীয় জনগোষ্ঠীর মানবিক সহায়তা ও পরিবেশ সুরক্ষা জোরদারে যুক্তরাজ্য ও কাতার যৌথভাবে ১১.২ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা ঘোষণা করেছে।

ব্রিটিশ হাইকমিশনের এক বিবৃতিতে জানানো হয়, এই যৌথ সহায়তার মাধ্যমে ক্যাম্পে বসবাসরত ঝুঁকিপূর্ণ রোহিঙ্গা পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নয়ন এবং শরণার্থী শিবির ও আশপাশের এলাকায় পরিবেশগত ক্ষয়ক্ষতি কমাতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ করা হবে।

বিবৃতিতে দুই দেশের বরাত দিয়ে আরও বলা হয়, ‘আমরা একসঙ্গে নিরাপদ, স্বাস্থ্যকর ও আরও টেকসই সম্প্রদায় গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।’

এলপিজি সরবরাহের ফলে জ্বালানি কাঠের ওপর নির্ভরতা কমবে—বিবৃতিতে এমন আশাবাদ প্রকাশ করা হয়। গত কয়েক বছরে জ্বালানি কাঠের উচ্চ চাহিদার কারণে আশপাশের এলাকায় ব্যাপক বন উজাড়ের ঘটনা ঘটেছে।

২০১৭ সালে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের আগমনের পর থেকে কক্সবাজার বিশ্বের অন্যতম বৃহৎ বাস্তুচ্যুত জনগোষ্ঠীর আবাসস্থল হিসেবে রয়ে গেছে।

 

LATEST POSTS

‘আমি তার মতো বল সুইং করতে চেয়েছি’: স্টার্ককে আদর্শ মানছেন আফ্রিদি

বিশ্বসেরা বাঁহাতি পেসারদের তালিকা করতে গেলে মিচেল স্টার্কের নামটি প্রথম সারিতেই আসে। তার বিধ্বংসী সুইং, দারুণ গতি আর বড় ম্যাচে অসাধারণ পারফরম্যান্স, সব মিলিয়ে আধুনিক...

মহাসড়ক নির্মাণের খেসারত কায়পুত্ররা দেবে কেন?

সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ আলিপুর ইউনিয়নের একটি মর্মন্তুদ ঘটনা এখনো অনেক মানুষের কাছেই অজানা। কোনো প্রত্যন্ত চর বা গভীর অরণ্য নয়, বরং একটি গুরুত্বপূর্ণ মহাসড়কের...

ব্যাংক রেজল্যুশন আইন: সংস্কারের আড়ালে ‘লুটপাটকারীদের’ কিস্তিতে পুনর্বাসনের সুযোগ?

সংসদে সম্প্রতি পাস হওয়া ‘ব্যাংক রেজল্যুশন আইন ২০২৬’ একীভূত হওয়া ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ ফিরে পেতে সাবেক মালিকদের জন্য সহজ শর্তে পথ খুলে দিয়েছে।তবে, নতুন সরকারের এ...

‘জড়িয়ে ধরে মানুষ প্রশংসা করেছে’, নতুন নাটক প্রসঙ্গে দীপা খন্দকার

দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পাচ্ছে ধারাবাহিক নাটক 'এটা আমাদেরই গল্প' । নাটকটি প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সোয়া ১০টায় প্রচারিত হচ্ছে চ্যানেল আইয়ে।পারিবারিক সুখ-দুঃখ, আবেগ-অনুভূতি আর...

Most Popular