Homeআন্তর্জাতিকধাওয়ার পর এবার রুশ তেলবাহী জাহাজটি আটক করল যুক্তরাষ্ট্র

ধাওয়ার পর এবার রুশ তেলবাহী জাহাজটি আটক করল যুক্তরাষ্ট্র

-

উত্তর আটলান্টিক মহাসাগরে এক সপ্তাহ ধরে ধাওয়া দেওয়ার পর এবার রাশিয়ান তেলবাহী জাহাজ ‘ম্যারিনেরা’কে আটক করে মার্কিন সেনাবাহিনী।

মার্কিন সামরিক বাহিনীর ইউরোপীয় কমান্ড আজ বুধবার রুশ জাহাজটিকে আটক করে বলে আল জাজিরা জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন অভিযানের সময় কাছাকাছি এলাকায় রাশিয়ান সাবমেরিন ছিল।

মার্কিন বাহিনী বলছে, ‘নিষেধাজ্ঞা লঙ্ঘনের দায়ে’ তেলের ট্যাংকারটি আটক করা হয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেন, ‘পৃথিবীর যেকোনো স্থানে ভেনেজুয়েলার তেল পরিবহন সম্পূর্ণ অবৈধ।’

মার্কিন কর্মকর্তাদের দাবি, ‘ম্যারিনার’ জাহাজটি নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ভেনেজুয়েলা, রাশিয়া ও ইরানে তেল পরিবহন করে আসছিল।

‌রাশিয়ান সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, মার্কিন সেনারা হেলিকপ্টার থেকে ‘ম্যারিনারা’য় নামেন।

এর আগে, জাহাজটিকে পাহারা দিতে একটি সাবমেরিনসহ নৌযান মোতায়েন করে রাশিয়া।

বিবিসির তথ্য অনুযায়ী, আগে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল বহন করলেও জাহাজটি খালি ছিল।

গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় প্রবেশ করা তেলবাহী ট্যাংকারগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দেন।

LATEST POSTS

এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীনের পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিষ্ঠাতা সদস্য, যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন দল থেকে পদত্যাগ করেছেন।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি দ্য ডেইলি স্টারকে...

রিয়াল মাদ্রিদ বনাম ম্যান সিটি: চাপ, সংকট ও উচ্চঝুঁকির লড়াই

রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগে আরেকটি ক্লাসিক মুখোমুখি লড়াই। সাম্প্রতিক বছরগুলোতে এই ম্যাচই হয়ে উঠেছে প্রতিযোগিতার সবচেয়ে আলোচিত ফিক্সচার, যেখানে থাকে নাটকীয়তা, মহারণ...

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে বাগবিতণ্ডার পর হাসপাতালের ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটারের (ওটি) ইনচার্জ ডা. ধনদেব বর্মণকে সাময়িকভাবে দায়িত্ব...

ডিগ্রি আছে, চাকরি নেই: বাংলাদেশে কেন বাড়ছে শিক্ষিত বেকার

বাংলাদেশে স্নাতক পাস করা বেকারের সংখ্যা প্রায় ৮ লাখ ৮৫ হাজার। ২০২৪ সালে লেবার ফোর্স সার্ভে প্রকাশিত প্রতিবেদনে এই সংখ্যার উল্লেখ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সনদধারীদের মধ্যে...

Most Popular