Homeঅর্থনীতি১২২.৭৫ টাকা দরে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

১২২.৭৫ টাকা দরে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

-

রেমিট্যান্স প্রবাহ বাড়ায় ৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

আজ বৃহস্পতিবার প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে এই ডলার কেনা হয় বলে বাংলাদেশ ব্যাংক সূত্র নিশ্চিত করেছে।

সরকারি তথ্য অনুযায়ী, মার্চে প্রবাসী আয়ের প্রবাহ সর্বকালের সর্বোচ্চ ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার বা ৩৭৫ কোটি টাকা ছিল।

মূলত ঈদুল ফিতরকে সামনে রেখে প্রবাসীরা তাদের পরিবারের কাছে রেকর্ড পরিমাণ টাকা পাঠানোয় এই প্রবৃদ্ধি দেখা গেছে।

এছাড়া, ১ এপ্রিল থেকে ১৪ এপ্রিলের মধ্যে ১ দশমিক ৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে দেশে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক ২ শতাংশ বেশি।

দেড় মাস পর গতকাল বুধবার বাজার থেকে ডলার কেনা শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকে ৭০ মিলিয়ন ডলার কেনা হয়।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, আজকের লেনদেনের ফলে এপ্রিল মাসে কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ১২০ মিলিয়ন ডলারে।

সব মিলিয়ে বর্তমান অর্থবছরে (২০২৫-২৬) এখন পর্যন্ত বাজার থেকে মোট ৫ দশমিক ৬১ বিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

এতে আজ দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ দশমিক শূন্য ৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা দুদিন আগেও ছিল ৩৪ দশমিক ৬০ বিলিয়ন ডলার।

LATEST POSTS

ডিগ্রি আছে, চাকরি নেই: বাংলাদেশে কেন বাড়ছে শিক্ষিত বেকার

বাংলাদেশে স্নাতক পাস করা বেকারের সংখ্যা প্রায় ৮ লাখ ৮৫ হাজার। ২০২৪ সালে লেবার ফোর্স সার্ভে প্রকাশিত প্রতিবেদনে এই সংখ্যার উল্লেখ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সনদধারীদের মধ্যে...

অরিজিৎ সিংয়ের প্লেব্যাক ছাড়ার ঘোষণা নিয়ে নানা প্রশ্ন

বলিউড ও বাংলা সিনেমার গানে অনবদ্য নাম অরিজিৎ সিং। সাবলীল গায়কী আর জাদুকরী কণ্ঠ দিয়ে কোটি শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। সেই অরিজিৎ সিং...

৭ জানুয়ারিও বড়দিন

প্রায় সব জায়গাতেই বড়দিনের সাজসজ্জার আলো নিভে এসেছে। নামিয়ে ফেলা হয়েছে ক্রিসমাস ট্রি। ঠিক সেই সময়েই বিশ্বের অনেক জায়গার খ্রিস্টানরা তাদের বড়দিনের উৎসব শুরু করেছেন।৭...

তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান জামায়াত আমির।সেখানে...

Most Popular