Homeবিনোদনশাহরুখ খানের ‘কিং’ মুক্তি পাবে ২৪ ডিসেম্বর

শাহরুখ খানের ‘কিং’ মুক্তি পাবে ২৪ ডিসেম্বর

-

বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত ও সিদ্ধার্থ আনন্দ পরিচালিত নতুন সিনেমা ‘কিং’ আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে।

প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের ২৪ ডিসেম্বর একযোগে বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে ‘কিং’ সিনেমাটি।

গত বছর শাহরুখ খানের জন্মদিনে পরিচালক সিদ্ধার্থ আনন্দ ‘কিং’-এর টাইটেল রিভিল ভিডিও প্রকাশ করেন। এই সিনেমার মাধ্যমে ‘পাঠানের’ পর আবারও একসঙ্গে কাজ করছেন নায়ক-পরিচালক জুটি।

ফার্স্টলুক টিজারেই দর্শক ও ভক্তদের নজর কাড়ে সিনেমাটি। সেখানে দেখা যায়, শাহরুখ খানের হাতে ‘কিং অব হার্টস’ কার্ড, যা তিনি অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। রূপালি চুল, কানে সিগনেচার অ্যাকসেসরিজ এবং ভিন্নধর্মী স্টাইলে তাকে উপস্থাপন করা হয়েছে, যা আগে কখনও দেখা যায়নি।

এই সিনেমায় শাহরুখ খানের পাশাপাশি অভিনয় করছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, সুহানা খান, অনিল কাপুর, জ্যাকি শ্রফ এবং আরশাদ ওয়ার্সি। পাশাপাশি বিশেষ একটি চরিত্রে অভিনয় করার কথা রয়েছে রানি মুখার্জির।

LATEST POSTS

ফোর্বসের ‘৩০ অনূর্ধ্ব ৩০’ ইউএস তালিকায় বাংলাদেশি রাকিন আহমেদ

যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এমডি-পিএইচডি শিক্ষার্থী বাংলাদেশি সৈয়দ রাকিন আহমেদ ফোর্বসের '৩০ অনূর্ধ্ব ৩০' ইউএস ২০২৬ এর তালিকায় স্থান পেয়েছেন। ক্যানসার নির্ণয় ও এর সুনির্দিষ্ট...

বাজারে আসছে গুগলের ‘অডিও গ্লাস’

স্মার্ট চশমার বাজারে সদর্পে ফেরার ঘোষণা দিয়েছে গুগল। প্রায় এক দশক আগে ‘গুগল গ্লাস’ প্রকল্প শুরু করলেও তেমন সাড়া পায়নি গুগল। বরং ওই পণ্যটি ব্যাপক...

হামের প্রকোপ এবং বরাবরের মতোই নারীর দোষ

‘সব থেকে ভয়াবহ ব্যাপার যেটা সেটা হলো, আমাদের মায়েরা ফিটনেস ধরে রাখার জন্য তাদের সন্তানকে বুকের দুধ পান করান না।’ নিজের কানকে বিশ্বাস না করে...

দুর্বল চাকরির বাজারে শিক্ষিত তরুণরা ফিরছেন কৃষিতে: আইএমএফের প্রতিবেদন

বেকার তরুণরা আশ্রয় খুঁজে পাচ্ছেন মাটিতেই। জীবিকা নির্বাহের জন্য আবারও তারা কৃষির দিকেই ঝুঁকছেন।যেখানে উচ্চশিক্ষাকে সাধারণত কৃষিকাজ থেকে বেরিয়ে আসার পথ হিসেবে দেখা হয়, সেখানে...

Most Popular