Homeরাজনীতিমায়ের সঙ্গে দেখা করতে এভারকেয়ারে তারেক রহমান

মায়ের সঙ্গে দেখা করতে এভারকেয়ারে তারেক রহমান

-

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে তিনি এভারকেয়ারে পৌঁছান।

বিকেল ৫টা ১০ মিনিটের দিকে তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমানও এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।

এদিকে তারেক রহমানকে একনজর দেখার অপেক্ষায় এভারকেয়ারের সামনে জড়ো হয়েছেন দলটির নেতাকর্মীরা।

আজ দুপুর ২টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে গিয়ে দেখা যায়, হাসপাতালের বাইরে সড়কের পাশে ব্যানার হাতে দাঁড়িয়ে আছেন বিএনপির সমর্থকেরা। বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে হাসপাতালের সামনের সড়কে চলাচল সীমিত করা হয়েছে। শুধু রোগী ও অনুমোদিত যানবাহনকেই সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। এ সময় সেখানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে।

দীর্ঘ ১৭ বছর পর আজ সকালে দেশে ফিরেছেন তারেক রহমান। একইসঙ্গে ফিরেছেন তার স্ত্রী জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমান। আজ সকাল ১১টা ৫০ মিনিটে ফ্লাইট থেকে নামেন তারা।

এরপর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ শেষে বিকেল সাড়ে ৪টার দিকে তিনি এভারকেয়ারের উদ্দেশে রওনা দেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রায় এক মাস ধরে বেসরকারি এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবনে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

উল্লেখ্য, ২০০৭ সালে ওয়ান-ইলেভেন তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। এক বছর কারাভোগের পর ২০০৮ সালে চিকিৎসার জন্য স্ত্রী ও মেয়েকে নিয়ে লন্ডনে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছিলেন।

LATEST POSTS

৩৪ শহরে ৭৯ শো, রেকর্ড সফরের ঘোষণা কে-পপ ব্যান্ড বিটিএসের

ক্যারিয়ারের সবচেয়ে বড় বিশ্ব সফর করতে যাচ্ছে কে-পপ ব্যান্ড বিটিএস। পাঁচ মহাদেশজুড়ে এই সফর কেবল বিশাল পরিসরের নয়, বরং কে-পপ ইতিহাসে নতুন রেকর্ড গড়তে চলেছে।দক্ষিণ...

ইয়েমেন ভেঙে নতুন দেশ, নেপথ্যে আমিরাত?

জাতিসংঘের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো খবর ছেপেছে যে—ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও দেশটির রাজধানী সানাসহ উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণে রাখা হুতি বিদ্রোহীদের মধ্যে বন্দি বিনিময়...

রুটের সেঞ্চুরিতে রঙিন ব্রিসবেন টেস্টের প্রথম দিন

দীর্ঘ বিরতির পর অ্যাশেজ আবার মাঠে ফিরল ব্রিসবেনে, কিন্তু ম্যাচের প্রথম দিনই হলো এক রোলারকোস্টার নাটক। পার্থে ৪৮ ঘণ্টার হাহাকারের পর এবার গাব্বায় ইংল্যান্ড দেখাল...

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনীর প্রধান

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল...

Most Popular