Homeসারাদেশখালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনীর প্রধান

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনীর প্রধান

-

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বার্তায়ও সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানদের আজ মঙ্গলবার রাতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে যাওয়ার কথা জানানো হয়েছে।

খালেদা জিয়ার চিকিৎসা ঘিরে এভারকেয়ার হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিএনপির চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডকে সহযোগিতার জন্য আগামীকাল বুধবার যুক্তরাজ্য ও চীন থেকে দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, যুক্তরাজ্যের চিকিৎসক দলটি আগামীকাল সকালে এবং চীনের দলটি সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ১০ দিন ধরে চিকিৎসাধীন খালেদা জিয়া। রোববার রাতে শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। 

গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা জানান, খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। এরপর চিকিৎসাধীন থাকা অবস্থায়ই তার অবস্থা খারাপ হয়।

 

LATEST POSTS

ইয়েমেন ভেঙে নতুন দেশ, নেপথ্যে আমিরাত?

জাতিসংঘের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো খবর ছেপেছে যে—ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও দেশটির রাজধানী সানাসহ উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণে রাখা হুতি বিদ্রোহীদের মধ্যে বন্দি বিনিময়...

মায়ের সঙ্গে দেখা করতে এভারকেয়ারে তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।আজ বৃহস্পতিবার বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে তিনি এভারকেয়ারে...

রুটের সেঞ্চুরিতে রঙিন ব্রিসবেন টেস্টের প্রথম দিন

দীর্ঘ বিরতির পর অ্যাশেজ আবার মাঠে ফিরল ব্রিসবেনে, কিন্তু ম্যাচের প্রথম দিনই হলো এক রোলারকোস্টার নাটক। পার্থে ৪৮ ঘণ্টার হাহাকারের পর এবার গাব্বায় ইংল্যান্ড দেখাল...

মুক্ত গণমাধ্যমে আগুন দিলে পুড়ে যায় গণতন্ত্রও

যখন কোনো মুক্ত, স্বাধীন, নিরপেক্ষ ও তথ্যভিত্তিক গণমাধ্যমে আগুন দেওয়া হয়, তখন আসলে পুড়ে যায় গণতন্ত্র। পুড়ে যায় মতের বৈচিত্র্য, ভিন্নমতের সংস্কৃতি ও প্রতিবাদের অধিকার।...

Most Popular