Homeআন্তর্জাতিকতুরস্কে বড়দিনে হামলার হুমকি, আইএস সন্দেহে গ্রেপ্তার ১১৫

তুরস্কে বড়দিনে হামলার হুমকি, আইএস সন্দেহে গ্রেপ্তার ১১৫

-

তুরস্কে বড়দিন ও বছর শেষের ছুটিতে হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে ইসলামিক স্টেটের (আইএস) ১১৫ সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ইস্তাম্বুলের প্রধান কৌসুলির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি। 

ইস্তাম্বুলের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘বড়দিন ও নববর্ষ উদযাপনের সময় জঙ্গি সংগঠন আইএসে হামলা চালানোর পরিকল্পনা করছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কৌসুলির কার্যালয় থেকে ১৩৭ ব্যক্তিকে আটকের নির্দেশ দেওয়া হয়। তাদের মধ্যে ১১৫ ব্যক্তিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।’

সিরিয়ার সঙ্গে তুরস্কের ৯০০ কিলোমিটার (৫৫৯ মাইল) দীর্ঘ সীমান্ত আছে। সেখানে আইএসের মতো একাধিক কট্টর সংগঠন দীর্ঘদিন ধরে সক্রিয়।

ডিসেম্বরের এক হামলায় দুই মার্কিন সেনা ও এক বেসামরিক ব্যক্তি নিহত হয়। ওই হামলার জন্য আইএসকে অভিযুক্ত করেছে কর্তৃপক্ষ।

 

LATEST POSTS

জয়ের সুযোগ হাতছাড়া করায় বিরক্ত আমোরি

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রুবেন আমোরি তার দলের 'কিলার ইনস্টিংক্টের' ঘাটতির তীব্র সমালোচনা করেছেন। বৃহস্পতিবার ওয়েস্ট হামের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের ম্যাচে এগিয়ে গিয়ে সেই লিড...

ভবদহের দুঃখ কি ঘুচবে এবার?

যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও নদীর নাব্য ফিরিয়ে আনতে নদী খনন প্রকল্প শুরু হয়েছে। গত ২৪ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড...

মোবাইল সাংবাদিকতা নাকি ডিজিটাল হয়রানি?

সাংবাদিকতার কাজ ক্ষমতাকে প্রশ্ন করা; অন্যায়, বৈষম্য, জবাবদিহিহীনতা সামনে আনা। মোবাইল সাংবাদিকতার মাধ্যমে সেই কাজকেই আরও দ্রুত, বিস্তৃত ও জনমুখী করার কথা ছিল। হাতে স্মার্টফোন...

চলতি অর্থবছরে এ পর্যন্ত প্রায় সাড়ে ৫ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত বৈদেশিক মুদ্রাবাজার থেকে ৫ দশমিক ৩৮ বিলিয়ন ডলার কিনেছে। তারল্য ব্যবস্থাপনা ও বিনিময় হার স্থিতিশীল রাখার অব্যাহত প্রচেষ্টা হিসেবেই...

Most Popular