Homeবিনোদনদেওল পরিবারে ভাঙনের গসিপ উড়িয়ে দিলেন হেমা মালিনী

দেওল পরিবারে ভাঙনের গসিপ উড়িয়ে দিলেন হেমা মালিনী

-

কিংবদন্তি বলিউড অভিনেতা ধর্মেন্দ্রের মৃত্যুর পর দেওল পরিবারে ফাটলের গসিপ ছড়িয়েছিল কিছু সংবাদমাধ্যম। হেমা মালিনী নিজের বাড়িতে আলাদাভাবে প্রার্থনা সভা আয়োজন করায় এই গসিপের ডালপালা মেলেছিল।

এছাড়া দুই সপ্তাহ পর হেমা ও তার কন্যারা দিল্লিতে আলাদাভাবে স্মরণসভা আয়োজন করলে গুঞ্জন আরও জোরালো হয়।

তবে হেমা মালিনী অবশেষে স্পষ্ট করেছেন, ব্যক্তিগত জীবনে গসিপের কোনো জায়গা নেই।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন, সানি ও ববি দেওলের সঙ্গে তার সম্পর্ক খুব ভালো ও সৌজন্যমূলক। তিনি মানুষের এই গসিপ নিয়ে হতাশা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘মানুষ কেন আমাদের সম্পর্কে গসিপ ছড়ায়, তার কারণ আমি জানি না। কিছু মানুষ গসিপ করতে চায়। আর এ নিয়ে আমার কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। এটা আমাদের ব্যক্তিগত জীবন। আমরা একে অপরের খুব কাছের ও ভালো আছি।’

হেমা আরও বলেন, ধর্মেন্দ্রের উত্তরাধিকারের বিষয়ে আমরা একে অপরকে সহযোগিতা করছি।

সানি দেওল তার বাবার স্মৃতিতে একটি জাদুঘর তৈরির পরিকল্পনা করছেন। তিনি বলেন, ‘সে আমাকে সব কিছু জানায়।’

হেমা মালিনী এখনো শোক কাটিয়ে উঠতে পারেননি। ধর্মেন্দ্রের শেষ সিনেমা ইক্কিস দেখেছেন কি না জিজ্ঞেস করা হলে তিনি বললেন, ‘এখন আমি দেখতে পারব না, খুব আবেগপ্রবণ হয়ে পড়বে। হয়তো পরে দেখব।’

LATEST POSTS

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার ১০ শতাংশ বহাল

বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরের জানুয়ারি–জুন সময়ের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে। এতে নীতি সুদহার বা পলিসি রেট ১০ শতাংশ অপরিবর্তিত রাখা হয়েছে।কেন্দ্রীয় ব্যাংক যে সুদহারে...

মেক্সিকোর পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত ১০

মেক্সিকোর পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির ভেরাক্রুজ রাজ্যের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।বার্তা সংস্থা এএফপির খবরে...

সমঝোতা হলেও এনসিপি প্রার্থীরা ‘শাপলা কলি’ প্রতীকে নির্বাচন করবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে আসন সমঝোতা হলেও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীরা 'শাপলা কলি' প্রতীকেই নির্বাচনে অংশ নেবেন।আজ বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে...

সিদ্ধান্ত বদলে থেকে যাচ্ছেন সালাউদ্দিন, মেয়াদ বাড়ছে আশরাফুলেরও

দলের বাজে পারফরম্যান্সের জেরে সিনিয়র সহকারি কোচের পদ ছেড়ে দিয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। তার পদত্যাগের খবর নিশ্চিত করেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি)। তবে নতুন খবর...

Most Popular