Homeরাজনীতিদেশে ফিরে তারেক রহমানের প্রথম ৩ দিনের কার্যক্রম জানালেন সালাহউদ্দিন

দেশে ফিরে তারেক রহমানের প্রথম ৩ দিনের কার্যক্রম জানালেন সালাহউদ্দিন

-

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল দুপুর ১২টার দিকে লন্ডন থেকে দেশে পৌঁছাবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আজ বুধবার এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের প্রথম তিন দিনের কার্যক্রমের কথা জানান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বিমানবন্দরে তারেককে অভ্যর্থনা জানাবেন।

সেখান থেকে তিনি ৩০০ ফুট সড়কে অভ্যর্থনাস্থলে যাবেন। সেখানে বিএনপি নেতাকর্মীরা তারেক রহমানকে সংবর্ধনা জানানোর পর তিনি ভাষণ দেবেন।

সংবর্ধনা অনুষ্ঠানের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক। এরপর তিনি বিমানবন্দর সড়ক ও কাকলি মোড় হয়ে গুলশান-২-এ বাসভবনে যাবেন। প্রথম দিনের কর্মসূচি এ পর্যন্ত নির্ধারিত হয়েছে।

সালাহউদ্দিন জানান, ২৬ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর তারেক রহমান শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন।

এরপর তিনি সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

২৭ ডিসেম্বর শনিবার তারেক রহমান জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। তিনি নিজে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অফিসে যাবেন কি না, তা এখনো সিদ্ধান্ত হয়নি। তবে তিনি সেদিনই ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে জানিয়েছে সালাহউদ্দিন।

পরে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান।

পরে তিনি জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে শ্যামলীতে জাতীয় অর্থোপেডিক পুনর্বাসন ইনস্টিটিউটে (পঙ্গু হাসপাতাল) যাবেন।

সালাহউদ্দিন বলেন, দিনের জন্য নির্ধারিত অন্যান্য কর্মসূচির বিস্তারিত পরে ঘোষণা করা হবে।

LATEST POSTS

কালোবাজারি ও সিন্ডিকেট বন্ধে সার বিতরণে সরকারের নতুন নীতিমালা

কালোবাজারি ও সিন্ডিকেট বন্ধের মাধ্যমে কৃষকদের কাছে সময়মতো নির্ধারিত দামে সার সরবরাহ নিশ্চিত করতে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা ২০২৫ জারি করেছে...

বারবার কর্নওয়ালিসদের কাছেই ফিরবো?

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত বছর ১৯৭১, ১৯৯০ ও ২০২৪। এই তিন বছরের রাজনৈতিক, সামরিক ও সামাজিক ঘটনাবলী নিয়ে অনেক কথা হয়েছে, বই-পুস্তক লেখা হয়েছে বিস্তর।...

দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট

বেইজিং হাফ ম্যারাথনে চীনের তৈরি একটি হিউম্যানয়েড রোবট মানুষের বিশ্বরেকর্ডকেও ছাড়িয়ে গেছে।এপির প্রতিবেদনে বলা হয়, এই রোবটটি ২১ কিলোমিটারের দৌড় শেষ করেছে মাত্র ৫০ মিনিট...

ফার্নেস তেলের দাম লিটারে ১৬ টাকা কমল

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের দাম লিটারে ১৬ টাকা কমিয়ে ৭০ টাকা ১০ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।দায়িত্ব পাওয়ার পর আজ রোববার...

Most Popular