Homeরাজনীতিদেশে ফিরে তারেক রহমানের প্রথম ৩ দিনের কার্যক্রম জানালেন সালাহউদ্দিন

দেশে ফিরে তারেক রহমানের প্রথম ৩ দিনের কার্যক্রম জানালেন সালাহউদ্দিন

-

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল দুপুর ১২টার দিকে লন্ডন থেকে দেশে পৌঁছাবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আজ বুধবার এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের প্রথম তিন দিনের কার্যক্রমের কথা জানান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বিমানবন্দরে তারেককে অভ্যর্থনা জানাবেন।

সেখান থেকে তিনি ৩০০ ফুট সড়কে অভ্যর্থনাস্থলে যাবেন। সেখানে বিএনপি নেতাকর্মীরা তারেক রহমানকে সংবর্ধনা জানানোর পর তিনি ভাষণ দেবেন।

সংবর্ধনা অনুষ্ঠানের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক। এরপর তিনি বিমানবন্দর সড়ক ও কাকলি মোড় হয়ে গুলশান-২-এ বাসভবনে যাবেন। প্রথম দিনের কর্মসূচি এ পর্যন্ত নির্ধারিত হয়েছে।

সালাহউদ্দিন জানান, ২৬ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর তারেক রহমান শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন।

এরপর তিনি সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

২৭ ডিসেম্বর শনিবার তারেক রহমান জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। তিনি নিজে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অফিসে যাবেন কি না, তা এখনো সিদ্ধান্ত হয়নি। তবে তিনি সেদিনই ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে জানিয়েছে সালাহউদ্দিন।

পরে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান।

পরে তিনি জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে শ্যামলীতে জাতীয় অর্থোপেডিক পুনর্বাসন ইনস্টিটিউটে (পঙ্গু হাসপাতাল) যাবেন।

সালাহউদ্দিন বলেন, দিনের জন্য নির্ধারিত অন্যান্য কর্মসূচির বিস্তারিত পরে ঘোষণা করা হবে।

LATEST POSTS

নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলা শুরু

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর বিরুদ্ধে 'শক্তিশালী ও প্রাণঘাতী হামলা' শুরু করেছে যুক্তরাষ্ট্র। বিবিসি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ কথা জানিয়েছেন।তিনি আইএসকে 'সন্ত্রাসী...

ওয়াসিমকে ছাড়িয়ে গেলেন স্টার্ক 

মিচেল স্টার্কের বেরিয়ে যাওয়া বলে ড্রাইভ করতে গিয়ে দ্বিতীয় স্লিপে জমা পড়লেন হ্যারি ব্রুক। ইনিংসে নিজের তৃতীয় শিকার ধরে এতেই পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরামকে ছাড়িয়ে...

কালের কণ্ঠের ডিক্লারেশন বাতিল কেন নয়: হাইকোর্ট

বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন দৈনিক কালের কণ্ঠের ডিক্লারেশন বাতিল করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে রিট আবেদনকারী পত্রিকাটির...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি: শর্তের বেড়াজালে পড়বে বাংলাদেশ?

অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে, তাতে বাংলাদেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বাণিজ্য, জ্বালানি ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ...

Most Popular