Homeখেলাধুলাওয়াসিমকে ছাড়িয়ে গেলেন স্টার্ক 

ওয়াসিমকে ছাড়িয়ে গেলেন স্টার্ক 

-

মিচেল স্টার্কের বেরিয়ে যাওয়া বলে ড্রাইভ করতে গিয়ে দ্বিতীয় স্লিপে জমা পড়লেন হ্যারি ব্রুক। ইনিংসে নিজের তৃতীয় শিকার ধরে এতেই পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরামকে ছাড়িয়ে গেলেন অজি পেসার। 

টেস্ট ইতিহাসে বাঁহাতি পেসারদের মধ্যে এখন সবচেয়ে বেশি (৪১৫*) উইকেট হয়ে গেল স্টার্কের। ৪১৪ উইকেট নিয়ে এতদিন পর্যন্ত বাঁহাতিদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট ছিলো ওয়াসিমের। 

বৃহস্পতিবার ৪১২ উইকেট নিয়ে গোলাপী বলের ব্রিসবেন টেস্ট শুরু করেন স্টার্ক। প্রথম ওভারেই বেন ডাকেটকে স্লিপে ক্যাচ বানান তিনি। নিজের পরের ওভারে ওলি পোপকে প্লেইড অনে বোল্ড করে নেন দ্বিতীয় উইকেট। তখন ওয়াসিমকে স্পর্শ করেন তিনি, প্রথম সেশনে আগুন ঝরা বল করা স্টার্ক দ্বিতীয় স্পেলে ফিরে উঠেন বাঁহাতি পেসারদের ভেতর চূড়ায়। 

৪১৫ উইকেট নিতে স্টার্কের লেগেছে ১০২ ম্যাচ ও ১৯৫ ইনিংস। পাকিস্তানি পেসার ওয়াসিম ৪১৪ উইকেট নিয়েছিলেন ১০৫ ম্যাচে, তবে তিনি আরও কম ইনিংস বল করেছিলেন, তার লেগেছিল ১৮১ ইনিংস। 

স্টার্কের সামনে অপেক্ষা করছে আরও এক রেকর্ড। পেস-স্পিন সব মিলিয়ে বাঁহাতি বোলারদের ভেতর সফলতম হওয়া এখন সময়ের অপেক্ষা। ৯৩ টেস্টে ৪৩৩ উইকেট নিয়ে এই তালিকায় সবার উপরে এখনো লঙ্কান বাঁহাতি স্পিনার রঙ্গণা হেরাথ। স্টার্ক যেভাবে খেলছেন তাতে হেরাথকে ছাড়িয়ে সাড়ে চারশোর স্বপ্ন দেখতেই পারেন তিনি। 

এবার অ্যাশেজে দারুণ বল করছেন স্টার্ক। পার্থে প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ১০ উইকেট। ব্রিসবেনেও সেই ঝলক ধরে রাখার আভাস দিয়ে রাখলেন শুরুতেই। 

LATEST POSTS

দেশে ফিরে তারেক রহমানের প্রথম ৩ দিনের কার্যক্রম জানালেন সালাহউদ্দিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল দুপুর ১২টার দিকে লন্ডন থেকে দেশে পৌঁছাবেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আজ বুধবার এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের...

কালের কণ্ঠের ডিক্লারেশন বাতিল কেন নয়: হাইকোর্ট

বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন দৈনিক কালের কণ্ঠের ডিক্লারেশন বাতিল করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে রিট আবেদনকারী পত্রিকাটির...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি: শর্তের বেড়াজালে পড়বে বাংলাদেশ?

অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে, তাতে বাংলাদেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বাণিজ্য, জ্বালানি ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ...

জেফার-রাফসানের বিয়ে কাল  

অবশেষে বিয়ে করছেন কণ্ঠশিল্পী-অভিনেত্রী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। আগামীকাল বুধবার আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে হবে বলে একাধিক সূত্র জানিয়েছে।সূত্র জানিয়েছে, ঢাকার অদূরে একটি রিসোর্টে...

Most Popular