Homeসারাদেশখালেদা জিয়ার প্রয়োজনে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ভারত: মোদি

খালেদা জিয়ার প্রয়োজনে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ভারত: মোদি

-

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের পরিস্থিতি জানতে পেরে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ সোমবার নিজের ভ্যারিফায়েড এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, ‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর জেনে আমরা গভীরভাবে উদ্বিগ্ন, যিনি দীর্ঘ বছর ধরে বাংলাদেশের জনজীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।’

তিনি আরও লেখেন, ‘তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। ভারত প্রয়োজন অনুযায়ী এবং যেকোনো উপায়ে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।’

Deeply concerned to learn about the health of Begum Khaleda Zia, who has contributed to Bangladesh’s public life for many years. Our sincere prayers and best wishes for her speedy recovery. India stands ready to extend all possible support, in whatever way we can.

বার্ধক্যজনিত নানা স্বাস্থ্য জটিলতার কারণে খালেদা জিয়া কয়েকদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশি ও বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা বেশ গুরুতর। তার চিকিৎসায় সহায়তার জন্য পাঁচ সদস্যের একটি বিদেশি মেডিকেল টিম আজ দুপুরে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে—যাদের অধিকাংশ চীনের নাগরিক।

LATEST POSTS

দেওল পরিবারে ভাঙনের গসিপ উড়িয়ে দিলেন হেমা মালিনী

কিংবদন্তি বলিউড অভিনেতা ধর্মেন্দ্রের মৃত্যুর পর দেওল পরিবারে ফাটলের গসিপ ছড়িয়েছিল কিছু সংবাদমাধ্যম। হেমা মালিনী নিজের বাড়িতে আলাদাভাবে প্রার্থনা সভা আয়োজন করায় এই গসিপের ডালপালা...

মেক্সিকোর পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত ১০

মেক্সিকোর পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির ভেরাক্রুজ রাজ্যের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।বার্তা সংস্থা এএফপির খবরে...

সমঝোতা হলেও এনসিপি প্রার্থীরা ‘শাপলা কলি’ প্রতীকে নির্বাচন করবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে আসন সমঝোতা হলেও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীরা 'শাপলা কলি' প্রতীকেই নির্বাচনে অংশ নেবেন।আজ বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে...

সিদ্ধান্ত বদলে থেকে যাচ্ছেন সালাউদ্দিন, মেয়াদ বাড়ছে আশরাফুলেরও

দলের বাজে পারফরম্যান্সের জেরে সিনিয়র সহকারি কোচের পদ ছেড়ে দিয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। তার পদত্যাগের খবর নিশ্চিত করেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি)। তবে নতুন খবর...

Most Popular