Homeখেলাধুলাবিপিএলের নিলামের আগে সরাসরি চুক্তিতে দল পেলেন ২৩ ক্রিকেটার

বিপিএলের নিলামের আগে সরাসরি চুক্তিতে দল পেলেন ২৩ ক্রিকেটার

-

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর সামনে রেখে আগামীকাল রোববার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হবে খেলোয়াড় নিলাম। এর আগে সরাসরি চুক্তিবদ্ধ হওয়া খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার প্রকাশিত তালিকায় দেখা যায়, অংশগ্রহণকারী ছয়টি ফ্র্যাঞ্চাইজি মোট ২৩ ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে। তাদের মধ্যে স্থানীয় ১২ জন, বিদেশি ১১ জন। শুধু চট্টগ্রাম রয়্যালস বাদে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দুজন করে স্থানীয় ও বিদেশি খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করেছে।

আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে বিপিএল। ১৯ ডিসেম্বর শুরু হওয়ার কথা থাকলেও ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধে এক সপ্তাহে পিছিয়ে দেওয়া হয়েছে টি-টোয়েন্টি টুর্নামেন্টটি।

সরাসরি চুক্তিবদ্ধ হওয়া খেলোয়াড়দের তালিকা:

ঢাকা ক্যাপিটালস

সরাসরি চুক্তিবদ্ধ স্থানীয় খেলোয়াড়: তাসকিন আহমেদ, সাইফ হাসান
সরাসরি চুক্তিবদ্ধ বিদেশি খেলোয়াড়: অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), উসমান খান (পাকিস্তান)

রংপুর রাইডার্স

সরাসরি চুক্তিবদ্ধ স্থানীয় খেলোয়াড়: মোস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান
সরাসরি চুক্তিবদ্ধ বিদেশি খেলোয়াড়: খাওয়াজা নাফে (পাকিস্তান), সুফিয়ান মুকিম (পাকিস্তান)

চট্টগ্রাম রয়্যালস

সরাসরি চুক্তিবদ্ধ স্থানীয় খেলোয়াড়: শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম
সরাসরি চুক্তিবদ্ধ বিদেশি খেলোয়াড়: আবরার আহমেদ (পাকিস্তান)

নোয়াখালী এক্সপ্রেস

সরাসরি চুক্তিবদ্ধ স্থানীয় খেলোয়াড়: সৌম্য সরকার, হাসান মাহমুদ
সরাসরি চুক্তিবদ্ধ বিদেশি খেলোয়াড়: কুসল মেন্ডিস (শ্রীলঙ্কা), জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ)

সিলেট টাইটান্স

সরাসরি চুক্তিবদ্ধ স্থানীয় খেলোয়াড়: মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ
সরাসরি চুক্তিবদ্ধ বিদেশি খেলোয়াড়: মোহাম্মদ আমির (পাকিস্তান), সাইম আইয়ুব (পাকিস্তান)

রাজশাহী ওয়ারিয়র্স

সরাসরি চুক্তিবদ্ধ স্থানীয় খেলোয়াড়: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত
সরাসরি চুক্তিবদ্ধ বিদেশি খেলোয়াড়: মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান), সাহিবজাদা ফারহান (পাকিস্তান)।

LATEST POSTS

ইরানের নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী গ্রেপ্তার

শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদীকে ইরানের নিরাপত্তা বাহিনী 'সহিংসভাবে' গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে তার ফাউন্ডেশন।বিবিসির সংবাদে বলা হয়, নার্গিস ফাউন্ডেশন বলেছে, ৫৩ বছর বয়সী এই...

‘দেশের স্থিতিশীলতা যারা নষ্ট করতে চায়, তাদের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে’

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনার নিন্দা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের স্থিতিশীলতা যারা...

বড় জয়ে প্রথমবার এমএলএস কাপের ফাইনালে মেসির মায়ামি

ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস কাপের ফাইনালে উঠল ইন্টার মায়ামি। রোববার সকালে প্লে-অফের ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে তারা গুঁড়িয়ে দিল নিউইয়র্ক সিটি এফসিকে। ঘরের মাঠ ফ্লোরিডার চেজ...

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদ এবং ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে গাজীপুরের কাপাসিয়ায় বিক্ষোভ মিছিল করা হয়েছে। আজ...

Most Popular