Homeঅর্থনীতিস্বর্ণের দামে রেকর্ড, প্রতি ভরি ২৫৫৬১৬ টাকা

স্বর্ণের দামে রেকর্ড, প্রতি ভরি ২৫৫৬১৬ টাকা

-

দাম কমানোর ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ শুক্রবার দুপুর থেকে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৬ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

এর আগে গত রাতে বাজুস ঘোষণা দিয়েছিল, শুক্রবার থেকে ২২ ক্যারেট স্বর্ণের দাম কমিয়ে প্রতি ভরি ২ লাখ ৪৯ হাজার টাকা করা হবে, যা আগের রেকর্ড ২ লাখ ৫২ হাজার টাকা থেকে কম।

তবে আজ ‍দুপুরে সিদ্ধান্ত বদলে নতুন করে দাম বাড়িয়েছে বাজুস।

ব্যবসায়ীরা জানান, সাম্প্রতিক সময়ে দেশের খুচরা স্বর্ণবাজার বেশ অস্থির অবস্থার মধ্যে আছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামা, খাঁটি স্বর্ণের ক্রমবর্ধমান দাম এবং সামগ্রিক অর্থনৈতিক অনিশ্চয়তা এই অস্থিরতার প্রধান কারণ।

২০১৮ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো দেশে স্বর্ণের দাম প্রতি ভরি ৫০ হাজার টাকা ছাড়ায়। পাঁচ বছর পর, ২০২৩ সালের জুলাইয়ে তা ১ লাখ টাকা অতিক্রম করে।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে দাম বেড়ে দাঁড়ায় ১ লাখ ৫০ হাজার টাকায় এবং একই বছরের মধ্যেই তা ২ লাখ টাকা পেরিয়ে যায়।

LATEST POSTS

শৃঙ্খলাই হোক নতুন বাংলাদেশের পরিচয়

ইউরোপের প্রধানমন্ত্রী সাইকেলে করে অফিসে যান—এমন গল্প আমরা অনেকবার শুনেছি। সাধারণ মানুষের সঙ্গে একই রেস্তোরাঁয় বসে খাবার খান—এ কথাও। অনেকের কাছেই এসব অবিশ্বাস্য মনে হয়।...

আলমগীর কবিরের সেরা ৫ সিনেমা

বাংলাদেশের চলচ্চিত্র জগতে আলমগীর কবির এক উজ্জ্বল নক্ষত্র। তিনি কেবল একজন কাহিনীকার বা পরিচালকই নন, বরং তার কাজ চলচ্চিত্র মাধ্যমকে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক দৃষ্টিকোণ...

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে ‘ধর্মযুদ্ধ’!

নতুন বছরের প্রথমদিকে ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। মোট আসন ২৯৪টি। গত নির্বাচনে ২১৫ আসন পেয়ে তৃণমূল কংগ্রেস রাজ্য-সরকার গঠন করে এবং ৭৭ আসন পেয়ে প্রধান...

আসিফ-মাহফুজের সম্পদের হিসাব ও দুর্নীতির তদন্ত দাবিতে বিক্ষোভ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের সম্পদের হিসাব এবং তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত দাবি...

Most Popular