Homeরাজনীতিঅচিরেই ফিরে দেশ ও দলের হাল ধরবেন তারেক রহমান: মির্জা আব্বাস

অচিরেই ফিরে দেশ ও দলের হাল ধরবেন তারেক রহমান: মির্জা আব্বাস

-

তারেক রহমান অচিরেই দেশে ফিরে দল ও দেশের হাল ধরবেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ বুধবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ‘আমাদের সবার গর্ব করা উচিত যে, আমরা এমন একজন নেতা ও নেত্রী পেয়েছি। অতঃপর তাদের উত্তরসূরি, আমাদের নেতা তারেক রহমানের মতো মানুষের সঙ্গে আমরা রাজনীতি করতে পেরেছি এবং করছি।’

তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে দেশের মানুষের হাল ধরবেন, রাজনীতির হাল ধরবেন এবং নতুন নতুন চিন্তাচেতনার মাধ্যমে এ দেশের মানুষকে আরো এগিয়ে নিয়ে যাবেন, এটুকু আমি আশা করছি।’

এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘গোটা জাতির অভিভাবক’ বলে আখ্যা দেন মির্জা আব্বাস।

তিনি বলেন, ‘দেশনেত্রীর অসুস্থতার সময়ে এটা প্রমাণ হয়েছে উনি শুধু দেশনেত্রী বা আমাদের নেত্রী নন। আমাদের গর্বের জায়গা বেগম খালেদা জিয়া এখন সারা বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষার একজন অভিভাবক।’

যোগ করেন, ‘আমার এই বয়স পর্যন্ত দেখি নাই কোনো নেত্রীর জন্য, কোনো নেতার জন্য এত দোয়া হয়েছে দেশব্যাপী। এই দোয়ার কারণে হয়ত আল্লাহতায়ালা উনাকে আমাদের মাঝে আবার ইনশাল্লাহ ফিরিয়ে দেবেন।’

মির্জা আব্বাস আরও বলেন, ‘এই দেশের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে খুব প্রয়োজন। এমনকি আমাদের চরম শত্রু যে দলগুলো আছে, বিএনপিকে পছন্দ করে না, তারাও স্বীকার করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন দলমত নির্বিশেষে সব মানুষের অভিভাবক।’

LATEST POSTS

যে কারণে পুরস্কার নিতে যাচ্ছেন না শান্তিতে নোবেলজয়ী মাচাদো

বেশ কিছুদিন ধরেই এ বছরের শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার বিরোধী দলের নেতা মারিয়া কোরিনা মাচাদো স্বেচ্ছা নির্বাসনে আছেন। তিনি অসলো এসে সশরীরে নোবেল গ্রহণ করবেন, এমন...

পেরেজের অভিযোগ প্রত্যাখ্যান লাপোর্তার: ‘বার্সেলোনা কখনও কোনো রেফারিকে ঘুষ দেয়নি’

স্পেনের দুই বড় ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যে উত্তেজনা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। বার্সার সভাপতি হোয়ান লাপোর্তা এবার রিয়ালের তোলা সাম্প্রতিক অভিযোগগুলো কঠোরভাবে প্রত্যাখ্যান...

আগামীকাল থেকে কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আগামীকাল বৃহস্পতিবার থেকে পূর্ণদিবস কর্মবিরতিতে যাচ্ছেন।আজ প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল...

বাংলা ভাষা চর্চায় উদাসীনতা: কারণ ও প্রতিকার

ভাষার জন্য লড়াই-ভাষা আন্দোলন। এ আন্দোলনে রক্তের বিনিময়ে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে ১৯৫২। ১৯৫৬ খ্রিস্টাব্দে পাকিস্তান সংবিধানে বাংলা ভাষা প্রথম রাষ্ট্রীয় মর্যাদা লাভ করে। ভাষা...

Most Popular