Homeতথ্যপ্রযুক্তিচীনা রোবটকে নিজেদের দাবি, এআই সামিট থেকে বাদ ভারতীয় বিশ্ববিদ্যালয়

চীনা রোবটকে নিজেদের দাবি, এআই সামিট থেকে বাদ ভারতীয় বিশ্ববিদ্যালয়

-

নয়াদিল্লিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে চীনে তৈরি একটি রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন দাবি করে ব্যাপক বিতর্কের মুখে পড়েছে এক ভারতীয় বিশ্ববিদ্যালয়।

দুই সরকারি কর্মকর্তার বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা এপি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে সম্মেলন থেকে বহিষ্কার করা হয়েছে গ্যালগোটিয়াস নামে ওই বিশ্ববিদ্যালয়কে।

এপি জানায়, এক দিন আগে বিশ্ববিদ্যালয়টির যোগাযোগ বিভাগের অধ্যাপক নেহা সিং রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম ডিডি নিউজকে বলেছিলেন—‘ওরিয়ন’ নামের রোবটটি বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সেলেন্সে তৈরি।

তবে সামাজিকমাধ্যমের ব্যবহারকারীরা দ্রুতই রোবটটি শনাক্ত করেন এবং পোস্ট দিয়ে জানায়, এটি চীনের ইউনিট্রি রোবটিক্স কোম্পানির তৈরি। এর নাম ইউনিট্রি গো ২।

এপি জানায়, অনলাইনে এই রোবটের দাম প্রায় ১ হাজার ৬০০ ডলার। গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এটি।

নাম প্রকাশ না করার শর্তে এক সরকারি কর্মকর্তা এপিকে বলেন, ‘ঘটনাটি আয়োজক দেশ ভারতের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে।’

যদিও বিশ্ববিদ্যালয়টির যোগাযোগ বিভাগের অধ্যাপক নেহা সিং দাবি করেন, তিনি কখনোই স্পষ্টভাবে রোবটটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্ভাবন—এমনটা বলেননি।

অন্যদিকে গ্যালগোটিয়াস বিশ্ববিদ্যালয় প্রথমে এ ঘটনাকে ‘অপপ্রচার’ দাবি করে বিবৃতি দেয়।  পরে আজ বুধবার নতুন এক বিবৃতিতে বিভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়, পণ্যের প্রযুক্তিগত উৎস সম্পর্কে অবগত ছিলেন না নেহা সিং এবং ক্যামেরার সামনে উপস্থিত হওয়ার উচ্ছ্বাসে তথ্যগতভাবে তিনি ভুল বক্তব্য দিয়েছেন।

LATEST POSTS

সাবেক আইজিপি মামুনের আইনজীবীর হাতে মানবতাবিরোধী মামলার রায়ের পূর্ণাঙ্গ কপি

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আইনজীবী জানিয়েছেন, তিনি মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের পূর্ণাঙ্গ কপি সংগ্রহ করেছেন। তবে ট্রাইব্যুনাল থেকে ঠিক কবে তিনি কপি...

প্রান্তিক ও কণ্ঠহীন মানুষের রাজনৈতিক এজেন্ডা কোথায়

বাংলাদেশে মানুষের একটি উল্লেখযোগ্য অংশ—যারা সামাজিকভাবে কম দৃশ্যমান বা অদৃশ্য, যাদের কণ্ঠস্বর খুব কমই আলোচনায় আসে এবং যারা অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে উপেক্ষিত—আদিবাসী, চা শ্রমিক, হরিজন...

একীভূত ৫ ব্যাংকে ‘হেয়ারকাট’, ২০২৪ ও ২০২৫ সালের মুনাফা পাবেন না আমানতকারীরা

একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালের জন্য কোনো মুনাফা পাবেন না। সেই অনুযায়ী আমানতের হিসাব পুনর্গণনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।পাঁচটি...

‘ইত্যাদি’ এবার চুয়াডাঙ্গায়, কী কী থাকছে নতুন পর্বে 

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নতুন পর্ব ধারণ করা হয়েছে ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ প্রাচীন জনপদ চুয়াডাঙ্গায়।এবারের পর্বের শুরুতেই আছে চুয়াডাঙ্গার কৃষ্টিকথা ও ইতিহাসগাথা নিয়ে একটি পরিচিতিমূলক গান...

Most Popular