Homeঅর্থনীতি৫ ব্যাংকের অডিটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: অর্থ উপদেষ্টা

৫ ব্যাংকের অডিটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: অর্থ উপদেষ্টা

-

সম্প্রতি একীভূত হওয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের শেয়ারহোল্ডাররা কোন প্রেক্ষাপটে শেয়ার কিনেছেন, তা পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

তিনি বলেন, এই পাঁচটি ব্যাংকের অডিটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয়–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য করে নতুন একটি ব্যাংক করা হয়েছে। সাধারণ শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণের বিষয়ে আপনারা কী ভাবছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, শেয়ারহোল্ডারদের বিষয়টি কমপ্লিকেটেড (জটিল)। বললেই তো হবে না, ডিমান্ড করে শেয়ার, এত সহজে কিন্তু এসব জিনিসের ডিসিশন নেওয়া যায় না।

তিনি আরও বলেন, আমরা যেটা বলছি—ডিপোজিটররা টাকা পাবেন, এটা ভেরি সিমপল। যার টাকা জমা আছে, সে টাকা পাবে। আর শেয়ারহোল্ডাররা শেয়ার কিনেছে কোন কনটেক্সটে কিনেছে, মার্কেট প্রাইসে কিনেছে, শেয়ারহোল্ডার ওয়ান্টেড টু বি ওনার। ওরা ভলান্টারি তো বোঝে।

শেয়ারহোল্ডাররা বলছেন তারা আর্থিক প্রতিবেদন দেখে শেয়ার কিনেছেন এবং ২০২৪ সালের ৫ আগস্টের আগে আর্থিক প্রতিবেদনে ব্যাংকগুলো মুনাফা দেখিয়েছে, এমন প্রশ্নে সালেহউদ্দিন আহমেদ বলেন, সেটা তো আমরা দেখব। ওইটাই তো এক্সামিন (পরীক্ষা-নিরীক্ষা) করছি, কোন কনটেক্সটে কিনেছে, দেখি কী করা যায়।

২০২৪ সালের ৫ আগস্টের আগে এই পাঁচ ব্যাংকের আর্থিক প্রতিবেদন যারা অডিট করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ব্যবস্থা তো নেওয়া হবেই, সেটা দেখা হচ্ছে। যাই হোক এখন সব কথা বলা যাবে না।

LATEST POSTS

একুশে বইমেলা ও কিছু প্রশ্ন

চলছে ভাষার মাস ফেব্রুয়ারি। বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অনন্য চেতনা-দীপ্ত অধ্যায় রচিত হয়েছিল একুশে ফেব্রুয়ারিকে ঘিরেই। কিন্তু, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কারণে এ বছরে...

মুক্তির ৭৫ বছর পরেও যে সিনেমা দর্শককে ভাবায়, মুগ্ধও করে

অনেকে অতিরঞ্জন করে বলেন—'রাশোমন' শুধু জাপানের সেরা চলচ্চিত্র নয়, হয়তো সর্বকালের সেরা ছবি। এই দাবি যেমন তর্কসাপেক্ষ, তেমনি ছবিটির গল্পটিও অনেকের ধরা-ছোঁয়ার বাইরে। তবু একটি...

পটুয়াখালী-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীকে দল থেকে বহিষ্কার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হাবিবুর রহমানকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার জায়গায় জেলা...

সুখবর পেল চেলসি, অবশেষে ফিরছেন পালমার

সুখবর পেয়েছে ছন্দে থাকা চেলসি। চোটের কারণে দুই মাসেরও বেশি সময় মাঠের বাইরে থাকা কোল পালমার ফিট হয়ে উঠেছেন। আর্সেনালের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াই দিয়ে মাঠে...

Most Popular