Homeরাজনীতিপটুয়াখালী-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীকে দল থেকে বহিষ্কার

পটুয়াখালী-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীকে দল থেকে বহিষ্কার

-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হাবিবুর রহমানকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার জায়গায় জেলা শাখার সদস্য আবুল হাসানকে নতুন প্রার্থী হিসেবে ঘোষণা করেছে দলটি।

গতকাল সোমবার রাত ৮টায় পটুয়াখালী শহরের ইত্যাদি সড়কে দলটির জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা শাখার সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের স্বার্থবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে হাবিবুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। দলের আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মাদ রেজাউল করীমের নির্দেশে এবং জেলা শাখার জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী তার প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

পটুয়াখালীতে এই সংবাদ সম্মেলনের আগেই গতকাল সন্ধ্যা ৭টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন হাবিবুর রহমান। সেখানে তিনি পটুয়াখালী-৪ (কলাপাড়া) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। তবে তিনি অন্য কোনো রাজনৈতিক দল থেকে, নাকি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন, তা নিশ্চিত করেননি।

লিখিত বক্তব্যে হাবিবুর রহমান বলেন, ‘কলাপাড়া আমার নিজস্ব এলাকা। আপনাদের সেবায় আমি নিয়োজিত থাকতে চাই। তাই আমি এখানে ফিরে এসেছি।’

LATEST POSTS

মুক্তির ৭৫ বছর পরেও যে সিনেমা দর্শককে ভাবায়, মুগ্ধও করে

অনেকে অতিরঞ্জন করে বলেন—'রাশোমন' শুধু জাপানের সেরা চলচ্চিত্র নয়, হয়তো সর্বকালের সেরা ছবি। এই দাবি যেমন তর্কসাপেক্ষ, তেমনি ছবিটির গল্পটিও অনেকের ধরা-ছোঁয়ার বাইরে। তবু একটি...

সুখবর পেল চেলসি, অবশেষে ফিরছেন পালমার

সুখবর পেয়েছে ছন্দে থাকা চেলসি। চোটের কারণে দুই মাসেরও বেশি সময় মাঠের বাইরে থাকা কোল পালমার ফিট হয়ে উঠেছেন। আর্সেনালের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াই দিয়ে মাঠে...

ডেঙ্গু: ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৬১৫

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই...

কর্তা নয়, জনগণের কণ্ঠ হোক সংসদ সদস্যরা

জাতীয় সংসদ ভবন থেকে কার কণ্ঠ ভেসে আসবে? সংখ্যাগরিষ্ঠ দলের করতালি আর বিরোধীদলের বিরোধিতার সুর; নাকি প্রত্যন্ত গ্রামের কৃষক, শহরের নিম্নআয়ের মানুষ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, সরকারি-বেসরকারি...

Most Popular