Homeবিনোদনডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে হামলায় চলচ্চিত্র প্রদর্শক সমিতির নিন্দা

ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে হামলায় চলচ্চিত্র প্রদর্শক সমিতির নিন্দা

-

দ্য ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি।

আজ শনিবার সংগঠনটির সভাপতি আওলাদ হোসেনের পাঠানো এক বিবৃতিতে বলা হয়, এ ধরনের হামলা মুক্ত গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

বিবৃতিতে উল্লেখ করা হয়, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ স্বাধীন ও নির্ভীক গণমাধ্যম। সেখানে হামলা, ভাঙচুর কিংবা অগ্নিসংযোগ শুধু সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নয়, বরং পুরো সমাজ ও রাষ্ট্রব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টা।

চলচ্চিত্র প্রদর্শক সমিতির মতে, এ ধরনের সহিংস কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং তা দেশের সামগ্রিক সাংস্কৃতিক ও গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ।

সমিতি অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গণমাধ্যমকর্মী ও সংবাদমাধ্যম প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপও দাবি করে।

গত বৃহস্পতিবার রাতে দেশের শীর্ষ সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।

LATEST POSTS

স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ছাড়াল, নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। এবার প্রথমবারের মতো প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার টাকা ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ল। প্রায় দুই সপ্তাহ...

স্বাভাবিক হচ্ছে সৌদি-ইরান কূটনৈতিক সম্পর্ক

সৌদি আরব ও ইরানের প্রতিনিধি দল বেইজিং চুক্তি বাস্তবায়নে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।শুক্রবার বেইজিংয়ে সৌদি-চীন-ইরান ত্রিপাক্ষিক যৌথ কমিটির প্রথম বৈঠকে এ আলোচনা হয় বলে জানিয়েছে...

নতুন জোট ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট’-এর আত্মপ্রকাশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 'জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)' নামে একটি নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটেছে।আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবং আনোয়ার হোসেন...

চাকরি বাঁচাতে ‘এক সপ্তাহের সুযোগ’ স্লটের

প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের মাত্র ছয় মাস পরেই যেন সবকিছু বদলে গেল। লিভারপুলের নতুন যুগের স্থপতি হিসেবে যাকে সামনে রাখা হয়েছিল, সেই ডাচ কোচ আর্নে...

Most Popular