Homeরাজনীতিনতুন জোট ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট’-এর আত্মপ্রকাশ

নতুন জোট ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট’-এর আত্মপ্রকাশ

-

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)’ নামে একটি নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটেছে।

আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবং আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি-জেপিসহ ১৮টি দল আছে এই জোটে।

রাজধানীর গুলশানের ইমানুয়েলস পার্টি সেন্টারে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নতুন এই জোটের ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে জোটের ঘোষণাপত্র পাঠ করেন আনিসুল ইসলাম মাহমুদ। তিনি জানান, এই জোটে ৬টি নিবন্ধিত রাজনৈতিক দল এবং ১২টি অনিবন্ধিত দল রয়েছে। নিবন্ধিত দলগুলো হলো- জাতীয় পার্টি, জাতীয় পার্টি- জেপি, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ মুসলিম লীগ।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বাংলাদেশের প্রকৃত গণতান্ত্রিক রূপান্তর এগিয়ে নেওয়া, বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় ঐকমত্য গড়ে তোলা, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে দলগুলো এই জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, এই জোটের লক্ষ্য হলো প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের জন্য চাপ সৃষ্টি করা, ফ্যাসিবাদের চিরস্থায়ী অবসান এবং সুশাসনের প্রত্যাশায় থাকা মানুষের কণ্ঠস্বরকে জোরালো করা।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার।

LATEST POSTS

স্বাভাবিক হচ্ছে সৌদি-ইরান কূটনৈতিক সম্পর্ক

সৌদি আরব ও ইরানের প্রতিনিধি দল বেইজিং চুক্তি বাস্তবায়নে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।শুক্রবার বেইজিংয়ে সৌদি-চীন-ইরান ত্রিপাক্ষিক যৌথ কমিটির প্রথম বৈঠকে এ আলোচনা হয় বলে জানিয়েছে...

চাকরি বাঁচাতে ‘এক সপ্তাহের সুযোগ’ স্লটের

প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের মাত্র ছয় মাস পরেই যেন সবকিছু বদলে গেল। লিভারপুলের নতুন যুগের স্থপতি হিসেবে যাকে সামনে রাখা হয়েছিল, সেই ডাচ কোচ আর্নে...

‘হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠি পর্যবেক্ষণ করছে ভারত’

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তরে বাংলাদেশের অনুরোধ পেয়েছে এবং তা পরীক্ষা করে দেখছে ভারত। আজ বুধবার এক প্রেস ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল...

নবউদ্যোমে বাংলাদেশের পুনর্যাত্রার দিন আজ

আজ বাংলাদেশের নবযাত্রার দিন। গণঅভ্যুত্থান শেষে বহু প্রত্যাশার নির্বাচন পেরিয়েছি আমরা। গণতান্ত্রিক অভিযাত্রার সুযোগ এলো আবার। বাংলাদেশকে এবার সামাজিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের পথে এগোতে...

Most Popular