Homeবিনোদন‘রঙবাজার’ এর ফাস্ট লুক প্রকাশ

‘রঙবাজার’ এর ফাস্ট লুক প্রকাশ

-

প্রকাশ হলো নির্মাতা রাশিদ পলাশের নতুন চলচ্চিত্র ‘রঙবাজার’-এর ফার্স্ট লুক। নির্মাতা নিজের ফেসবুক পেজে ছবিটির একটি পোস্টার শেয়ার করে ফাস্ট লুক প্রকাশের ঘোষণা দেন। 

নির্মাতা জানান, ছবিটি মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় ফাস্ট লুক প্রকাশ। কিছু দিনের মধ্যেই ছবির টিজার প্রকাশ করা হবে। 

একটি যৌনপল্লি উচ্ছেদের ঘটনা নিয়ে ‘রঙবাজার’-এর গল্প। দৌলতদিয়া যৌনপল্লিতে ছবির বেশির ভাগ অংশের দৃশ্য ধারণ হয়েছে।  

সিনেমায় একজন নায়িকার চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল। যৌনকর্মীর চরিত্রে শম্পা রেজা, নাজনীন চুমকি, তানজিকা আমিন ও মাদক কারবারির চরিত্রে মৌসুমী হামিদ অভিনয় করেছেন। রাজনৈতিক নেতার চরিত্র করেছেন লুৎফর রহমান জর্জ ও বড়দা মিঠু।

তামজিদ অতুলের গল্প–ভাবনায় সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। সিনেমাটি প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস।
 

LATEST POSTS

উন্নয়ন ব্যয়ে ধীরগতি: ৩০ হাজার কোটি টাকা কমছে এডিপি

চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে বরাদ্দকৃত অর্থের বড় অংশ ব্যয় না হওয়ায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে বিপুল অঙ্কের টাকা কমানোর পথে হাঁটছে সরকার। এতে...

শিশুদের সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার নিষিদ্ধের আইন যেভাবে কার্যকর করছে অস্ট্রেলিয়া

বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধে আইন কার্যকর করেছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার মধ্যরাত থেকে দেশটিতে এ আইন কার্যকর...

খালেদা জিয়াকে লন্ডনে নিতে আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসছে না। মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সটির অবতরণের কথা থাকলে আগের নেওয়া...

‘অনুরোধ করছি আপনারা যুক্তি দিয়ে সমালোচনা করবেন’

বিস্তর সমালোচনা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের নিষ্ঠুর ট্রল-সেই এশিয়া কাপ থেকে বাংলাদেশের পুরুষ ক্রিকেট দলের সঙ্গী এমন তিক্ত অভিজ্ঞতা। সমর্থকদের প্রত্যাশার ধারেকাছেও যেতে না পারা...

Most Popular