Homeরাজনীতিখালেদা জিয়াকে লন্ডনে নিতে আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

খালেদা জিয়াকে লন্ডনে নিতে আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

-

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসছে না। মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সটির অবতরণের কথা থাকলে আগের নেওয়া অনুমতি বাতিলের অনুরোধ করা হয়েছে।

আজ সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক জ্যেষ্ঠ কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে আগের স্লট অনুমোদন প্রত্যাহারের আনুষ্ঠানিক আবেদন করেছে।

তিনি আরও বলেন, বাতিলের আবেদনটি আমরা প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবো।

এর আগে রোববার জমা দেওয়া অপারেটরের প্রাথমিক আবেদনের ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল ৮টায় অবতরণ ও একই দিন রাত ৯টার দিকে উড্ডয়নের অনুমোদন নিয়েছিল।

প্রাথমিকভাবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার কথা থাকলেও ‘কারিগরি ত্রুটি’ দেখা দেওয়ায় কাতার বিকল্প এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করেছে।

কাতার সরকার যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করেছে সেটি হলো বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ (সিএল৬০)। জার্মানির শীর্ষস্থানীয় এয়ার অ্যাম্বুলেন্স ও মিশন-ক্রিটিক্যাল এভিয়েশন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এফএআই এভিয়েশন গ্রুপ এটি পরিচালনা করে।

প্রতিষ্ঠানটি বোম্বার্ডিয়ার বিজনেস জেটের বহর পরিচালনা করে, যা রোগীদের জন্য চিকিৎসা পরিবহন ও ভিআইপি পরিবহন উভয় ক্ষেত্রেই ব্যবসা পরিচালনা করে।

চ্যালেঞ্জার ৬০৪ দীর্ঘপাল্লার আন্তঃমহাদেশীয় সক্ষমতার জন্য পরিচিত। এটি আন্তর্জাতিক চিকিৎসা ফ্লাইটের জন্য উপযোগী।

বিএনপি চেয়ারপারসন গত ২৩ ডিসেম্বর থেকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

LATEST POSTS

শিশুদের সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার নিষিদ্ধের আইন যেভাবে কার্যকর করছে অস্ট্রেলিয়া

বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধে আইন কার্যকর করেছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার মধ্যরাত থেকে দেশটিতে এ আইন কার্যকর...

‘অনুরোধ করছি আপনারা যুক্তি দিয়ে সমালোচনা করবেন’

বিস্তর সমালোচনা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের নিষ্ঠুর ট্রল-সেই এশিয়া কাপ থেকে বাংলাদেশের পুরুষ ক্রিকেট দলের সঙ্গী এমন তিক্ত অভিজ্ঞতা। সমর্থকদের প্রত্যাশার ধারেকাছেও যেতে না পারা...

বাউল-ফকিরদের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে আয়োজিত সমাবেশ পণ্ডের অভিযোগ

সারাদেশে বাউল-ফকিরদের ওপর ক্রমাগত হামলা ও মাজার ভাঙার প্রতিবাদে ফরিদপুরে আয়োজিত 'স্বজন সমাবেশ' বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি গোষ্ঠীর বিরুদ্ধে।আজ বুধবার বিকেলে ফরিদপুর...

গ্যাস সংকটে বেড়েছে ইলেকট্রিক কুকার বিক্রি

রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা মৌসুমী মৃধা সম্প্রতি গ্যাস সংকটের কারণে একটি ইন্ডাকশন কুকার কিনেছেন।দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, দিনের বেলায় গ্যাস থাকে না বললেই চলে। রাতে...

Most Popular