Homeতথ্যপ্রযুক্তিই-স্পোর্টস কে ‘ক্রীড়া’ ঘোষণা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের

ই-স্পোর্টস কে ‘ক্রীড়া’ ঘোষণা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের

-

শুনতে আশ্চর্যজনক মনে হলেও, ভিডিও গেমস খেলাকেও ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়া সম্ভব। বিশ্বের বিভিন্ন দেশে প্রতিযোগিতামূলক ভিডিও গেমিংকে আনুষ্ঠানিক স্বীকৃতি ও বৈধতা দেওয়ার ধারায় এবার যুক্ত হলো বাংলাদেশ।

বাংলাদেশে ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে সরকার।

গত ১৩ জুলাই এক প্রজ্ঞাপনে ‘ই-স্পোর্টসকে’ এই স্বীকৃতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকের পোস্টে লিখেন, ‘ই-স্পোর্টস কে ‘ক্রীড়া’ হিসেবে স্বীকৃতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। ই-স্পোর্টস এসোসিয়েশন গঠনের উদ্যোগ।’

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ২(২) ও ৬ ধারার আলোকে ই-স্পোর্টস ‘ক্রীড়া’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

ইতোমধ্যে ই-স্পোর্টসের জাতীয় নীতিমালা ও দিকনির্দেশনা তৈরি করতে একটি কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ।

এই কমিটি নির্ধারিত মানদণ্ড নিরীক্ষা সহ সংশ্লিষ্ট অংশীজনদের মতামত পর্যালোচনা করবে।

এই কমিটির দায়িত্বের মধ্যে থাকছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিসহ (আইওসি) বিভিন্ন আন্তর্জাতিক মানদণ্ড যাচাই-বাছাই করা এবং অংশীজনদের মতামত পর্যালোচনা করা।

যাচাই-বাছাই শেষে বাংলাদেশের ক্রীড়া খাতের সঙ্গে ই-স্পোর্টসকে সুষ্ঠুভাবে সমন্বিত করার বিষয়ে সুপারিশসহ একটি পূর্নাঙ্গ প্রতিবেদন জমা দেবে ওই কমিটি।

এছাড়া জাতীয় প্রতিযোগিতায় ই-স্পোর্টস কীভাবে অন্তর্ভুক্ত ও পরিচালিত হবে সেই বিষয়েও আনুষ্ঠানিক প্রস্তাব দেবে এই কমিটি।

ই-স্পোর্টসের আনুষ্ঠানিক স্বীকৃতির খবরে উচ্ছ্বাস প্রকাশ করেন দেশি প্রতিষ্ঠান জেনেটিক ই-স্পোর্টস এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ অলিউর রহমান সোহান। তিনি বলেন, ‘এটা বাংলাদেশের গেমিং কমিউনিটির জন্য একটি জয়। (সরকারের) এই উদ্যোগ আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক।’

LATEST POSTS

খুলনায় গণতান্ত্রিক ছাত্রজোটের প্রতিবাদ কর্মসূচিতে হামলা

খুলনায় বাউল–সাধু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদ এবং ধর্ম অবমাননার মামলায় গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে আয়োজিত গণতান্ত্রিক ছাত্রজোটের প্রতিবাদ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে।বুধবার...

এলপিজি আমদানি সহজ করল বাংলাদেশ ব্যাংক

দেশে চলমান গ্যাস সংকটের মধ্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিকারকদের জন্য ঋণ সুবিধা সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এলপিজি আমদানির ক্ষেত্রে সরবরাহকারী বা ক্রেতার...

হলিউডে আরেক বড় পরিবর্তন, ইউটিউবে সম্প্রচার হবে অস্কার

আরেকটি বড় পরিবর্তনের সাক্ষী হতে যাচ্ছে হলিউড। ২০২৯ সাল থেকে আর এবিসি টেলিভিশনের পর্দায় দেখা যাবে না অস্কার। তখন থেকে ইউটিউবে সম্প্রচারিত হবে হলিউডের এই...

শত্রুকে ঘায়েল করতে ক্ষেপণাস্ত্রে স্টেলথ ও এআই প্রযুক্তি যুক্ত করবে ইরান

শত্রুপক্ষের প্রতিরক্ষাবলয় ভেদ করতে ক্ষেপণাস্ত্রে স্টেলথ ও এআই প্রযুক্তি যুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেবে ইরান। এমনটাই বলেছেন দেশটির বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) প্রধান।গতকাল রোববার...

Most Popular