Homeঅর্থনীতিদেশে এল যুক্তরাষ্ট্রের ভুট্টার চালান

দেশে এল যুক্তরাষ্ট্রের ভুট্টার চালান

-

যুক্তরাষ্ট্রে থেকে ভুট্টার চালান দেশে এসে পৌঁছেছে। আজ চট্টগ্রাম বন্দরে ৫৭ হাজার ৮৫৫ টনের এই চালানটি আসে। ২০১৮ সালের পর এই প্রথম যুক্তরাষ্ট্র থেকে ভুট্টা আমদানি করা হলো। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ২০২৫–২৬ শস্য বছরে যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা ও মিনেসোটায় উৎপাদিত এই হলুদ ভুট্টা ওয়াশিংটন রাজ্যের ভ্যাঙ্কুভার থেকে জাহাজে করে পাঠানো হয়েছে। এই ভুট্টা দিয়ে পশুখাদ্য তৈরি করা হবে। পোলট্রি ও গবাদিপশুর খাদ্যে এই ভুট্টার ব্যাপক ব্যবহার রয়েছে।

চালানটি গ্রহণ করতে চট্টগ্রাম বন্দরে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের কৃষি অ্যাটাশে এরিন কোভার্ট। এ সময় নাহার অ্যাগ্রো গ্রুপ, প্যারাগন গ্রুপ এবং নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের মতো শীর্ষস্থানীয় ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও তার সঙ্গে ছিলেন।

ইউনাইটেড গ্রেইন করপোরেশনের একজন কর্মকর্তা বলেন, আগামী বছরগুলোতেও বাংলাদেশে যুক্তরাষ্ট্রের শস্য সরবরাহের ব্যাপারে আমরা আশাবাদী।

LATEST POSTS

প্যারিসে এক্সের অফিসে তল্লাশি, ইলন মাস্ককে আদালতে হাজিরের নির্দেশ

ফ্রান্সের প্যারিসে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও প্রযুক্তিবিদ ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এর অফিসে তল্লাশি চালিয়েছে সাইবার ক্রাইম ইউনিট।বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়,...

আবাসন ঋণের সর্বোচ্চ সীমা পুনর্নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

বর্তমান বাজার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য আনতে বাংলাদেশ ব্যাংক আবাসন ঋণের সর্বোচ্চ সীমা পুনর্নির্ধারণ করেছে, যা অবিলম্বে কার্যকর হবে।এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক আজ একটি সার্কুলার জারি...

৩ অভিনেতার চোখে বিজয়ের স্মৃতি

নায়ক সোহেল রানা, তারিক আনাম খান ও রাইসুল ইসলাম আসাদ—তিনজনই মুক্তিযোদ্ধা। এই তিন গুণী শিল্পী ১৯৭১ সালে অস্ত্র হাতে লড়াই করেছেন।বিজয়ের দিনে তারা কোথায় ছিলেন,...

যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশলের সঙ্গে রাশিয়ার দৃষ্টিভঙ্গি ‘মিলে যায়’: ক্রেমলিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশলকে স্বাগত জানিয়েছে রাশিয়া। তাদের মতে, নতুন কৌশল অনেকটাই রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলে গেছে। দুই দেশের চিন্তায়...

Most Popular