Homeখেলাধুলাসবচেয়ে কম বয়সে বিশ্বকাপজয়ী দাবাড়ু উজবেকিস্তানের সিনদারভ

সবচেয়ে কম বয়সে বিশ্বকাপজয়ী দাবাড়ু উজবেকিস্তানের সিনদারভ

-

উজবেকিস্তানের তরুণ দাবাড়ু জাভোখির সিনদারভ লিখলেন নতুন ইতিহাস। মাত্র ১৯ বছর বয়সে তিনি দাবা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে সবচেয়ে কম বয়সী বিজয়ী হিসেবে রেকর্ড গড়লেন। ভারতের গোয়ায় বুধবার অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালের টাইব্রেকারে তিনি পরাজিত করেন চীনের নামকরা গ্র্যান্ডমাস্টার ওয়ে ই-কে।

ক্লাসিক্যাল দু’টি খেলাই ড্র হওয়ার পর টাইব্রেকারে গড়ায় লড়াই। প্রথম র‍্যাপিড খেলাটিও নিষ্পত্তিহীন থাকলেও দ্বিতীয়টিতে সুযোগ কাজে লাগিয়ে জয় নিশ্চিত করেন সিনদারভ। ম্যাচের শেষ মুহূর্তে ওয়ে সময়ের চাপে পড়েন, বারবার মাত্র এক সেকেন্ড বাকি থাকতে ইনক্রিমেন্ট তুললেও শেষ পর্যন্ত ভুল চাল খেলে বসেন। সেখানেই ম্যাচ ঘুরে যায়, উজবেক তারকা তুলে নেন ১ লাখ ২০ হাজার ডলারের চ্যাম্পিয়ন পুরস্কার।

এই অর্জনের মাধ্যমে সিনদারভ, ওয়ে ই এবং তৃতীয় হওয়া রাশিয়ার আন্দ্রেই এসিপেঙ্কো জায়গা করে নিলেন আসন্ন ক্যান্ডিডেটস টুর্নামেন্টে (২৮ মার্চ–১৬ এপ্রিল), যেখানে বিজয়ী চ্যালেঞ্জ করবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় গুকেশ ডোমরাজুর বিরুদ্ধে।

তাদের সঙ্গে ইতোমধ্যে ক্যান্ডিডেটসে জায়গা নিশ্চিত করেছেন গ্র্যান্ড সুইস জয়ী নেদারল্যান্ডসের আনন্দ গিরি, রানার্স-আপ জার্মানিয়ার ম্যাথিয়াস ব্লুবাউম এবং ২০২৪ ফিদে সার্কিট বিজয়ী যুক্তরাষ্ট্রের ফাবিয়ানো কারুয়ানা।

২০২৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ম্যাচের ভেন্যু ও তারিখ এখনো নির্ধারিত হয়নি। তবে এর আগে এত অল্প বয়সে শিরোপা জেতার নজির না থাকায় সিনদারভের নাম দাবা ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে গেল।

LATEST POSTS

প্যারিসে এক্সের অফিসে তল্লাশি, ইলন মাস্ককে আদালতে হাজিরের নির্দেশ

ফ্রান্সের প্যারিসে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও প্রযুক্তিবিদ ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এর অফিসে তল্লাশি চালিয়েছে সাইবার ক্রাইম ইউনিট।বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়,...

আবাসন ঋণের সর্বোচ্চ সীমা পুনর্নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

বর্তমান বাজার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য আনতে বাংলাদেশ ব্যাংক আবাসন ঋণের সর্বোচ্চ সীমা পুনর্নির্ধারণ করেছে, যা অবিলম্বে কার্যকর হবে।এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক আজ একটি সার্কুলার জারি...

৩ অভিনেতার চোখে বিজয়ের স্মৃতি

নায়ক সোহেল রানা, তারিক আনাম খান ও রাইসুল ইসলাম আসাদ—তিনজনই মুক্তিযোদ্ধা। এই তিন গুণী শিল্পী ১৯৭১ সালে অস্ত্র হাতে লড়াই করেছেন।বিজয়ের দিনে তারা কোথায় ছিলেন,...

যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশলের সঙ্গে রাশিয়ার দৃষ্টিভঙ্গি ‘মিলে যায়’: ক্রেমলিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশলকে স্বাগত জানিয়েছে রাশিয়া। তাদের মতে, নতুন কৌশল অনেকটাই রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলে গেছে। দুই দেশের চিন্তায়...

Most Popular