Homeঅর্থনীতিডিসেম্বরে রপ্তানি ৩.৯৬ বিলিয়ন ডলার, কমছে টানা ৫ মাস ধরে

ডিসেম্বরে রপ্তানি ৩.৯৬ বিলিয়ন ডলার, কমছে টানা ৫ মাস ধরে

-

গত পাঁচ মাস ধরে দেশের রপ্তানি আয় কমছে। ডিসেম্বরে রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ২৫ শতাংশ কমে ৩ দশমিক ৯৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

আজ রোববার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য প্রকাশ করেছে।

ইপিবি জানায়, পোশাক রপ্তানি ডিসেম্বরে কমেছে আগের বছরের তুলনায় ১৪ দশমিক ২৩ শতাংশ।

দেশের বার্ষিক রপ্তানি আয়ের ৮৪ শতাংশের বেশি এ খাতের রপ্তানি ডিসেম্বরে ৩ দশমিক ২৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

তবে, ডিসেম্বরে মোট রপ্তানি আয় নভেম্বরের তুলনায় ১ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে, যা কিছুটা ফিরে আসার আশা তৈরি করছে।

এক বিবৃতিতে ইপিবি জানিয়েছে, এই বৃদ্ধি চ্যালেঞ্জিং পরিস্থিতিতে রপ্তানি খাতে কিছুটা স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে।

ইপিবি জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) মোট রপ্তানি আয় ২৩ দশমিক ৯৯ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২৪ দশমিক ৫৩ বিলিয়ন।

LATEST POSTS

প্যারিসে এক্সের অফিসে তল্লাশি, ইলন মাস্ককে আদালতে হাজিরের নির্দেশ

ফ্রান্সের প্যারিসে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও প্রযুক্তিবিদ ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এর অফিসে তল্লাশি চালিয়েছে সাইবার ক্রাইম ইউনিট।বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়,...

আবাসন ঋণের সর্বোচ্চ সীমা পুনর্নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

বর্তমান বাজার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য আনতে বাংলাদেশ ব্যাংক আবাসন ঋণের সর্বোচ্চ সীমা পুনর্নির্ধারণ করেছে, যা অবিলম্বে কার্যকর হবে।এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক আজ একটি সার্কুলার জারি...

৩ অভিনেতার চোখে বিজয়ের স্মৃতি

নায়ক সোহেল রানা, তারিক আনাম খান ও রাইসুল ইসলাম আসাদ—তিনজনই মুক্তিযোদ্ধা। এই তিন গুণী শিল্পী ১৯৭১ সালে অস্ত্র হাতে লড়াই করেছেন।বিজয়ের দিনে তারা কোথায় ছিলেন,...

যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশলের সঙ্গে রাশিয়ার দৃষ্টিভঙ্গি ‘মিলে যায়’: ক্রেমলিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশলকে স্বাগত জানিয়েছে রাশিয়া। তাদের মতে, নতুন কৌশল অনেকটাই রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলে গেছে। দুই দেশের চিন্তায়...

Most Popular