Homeবিনোদনহাসপাতালে কেমন আছেন সালমানের বাবা, জানালেন আমির

হাসপাতালে কেমন আছেন সালমানের বাবা, জানালেন আমির

-

বলিউড অভিনেতা আমির খান জানিয়েছেন, কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান এখন স্থিতিশীল আছেন এবং সুস্থ হয়ে উঠছেন।

বলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়, কয়েকদিন ধরে সেলিম খান হাসপাতালে ভর্তি আছেন। এই কঠিন সময়ে সালমান খান ও তার পরিবার চলচ্চিত্র শিল্প বন্ধুদের সমর্থন পেয়েছেন। তাদের মধ্যে আমির খানও ছিলেন।

প্রতিবেদনে বলা হয়, আমির খান হাসপাতালে গিয়ে সালমানের পরিবারের সঙ্গে দেখা করেন। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আমির নিশ্চিত করেন, সেলিম খানের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি সেলিম খানকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নেওয়া হয়। কয়েকদিন পর আমির খান ও গৌরি স্প্র্যাট হাসপাতালে সেলিম খানের খোঁজ নিতে যান।

তবে প্রবীণ এই চিত্রনাট্যকার আইসিইউতে থাকায় আমির তার সঙ্গে সরাসরি দেখা করতে পারেননি। তবুও তিনি নিয়মিত খোঁজখবর নিচ্ছেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দাঙ্গল অভিনেতা বলেন, ‘আমি সেলিম সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমরা সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করছি। তিনি আইসিইউতে ছিলেন, তাই আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে দেখা করতে পারিনি। তবে তার পরিবারের সঙ্গে বসেছিলাম।’

আমির আরও জানান, সালমান খানের বোন আলভিরা খান অগ্নিহোত্রী জানিয়েছেন সেলিম খানের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে।
শেষে আমির বলেন, তারা সবাই প্রার্থনা করছেন সেলিম খান যেন দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন।

সেলিম খানকে হাসপাতালে নেওয়ার দিন প্রথমে জরুরি বিভাগে (ক্যাজুয়ালটি) রাখা হয়। পরে আইসিইউতে স্থানান্তর করা হয়। এক চিকিৎসক জানান, তার শরীরে খিঁচুনি হচ্ছিল এবং রক্তচাপ অনেক বেশি ছিল। প্রয়োজনীয় কিছু পরীক্ষার জন্য তাকে ভেন্টিলেটরে রাখা হয়।

পরে একজন নিউরোসার্জন ডিজিটাল সাবট্র্যাকশন অ্যাঞ্জিওগ্রাফি পরীক্ষা করেন। এরপর সেলিম খানের শারীরিক অবস্থা স্থিতিশীল হয় এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

LATEST POSTS

নির্বাচন কমিশন অভিমুখে ‘জুলাই ঐক্যের’ পদযাত্রা

জাতীয় পার্টি, ১৪ দলীয় জোট ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের দাবিতে নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে 'জুলাই ঐক্য'-এর পদযাত্রা পুলিশের বাধার মুখে শেষ...

টাংকে ফেরালেও বশিরকে না রেখে ইংল্যান্ডের চমক

অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয় টেস্টে স্পিনার শোয়েব বশিরকে একাদশে রাখেনি ইংল্যান্ড। ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে হেরে যাওয়া দলটির একাদশে একটি মাত্র পরিবর্তন...

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এ এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল...

জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হতে দেয়নি সরকার: গোলাম পরওয়ার

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পার হলেও এর মূল আকাঙ্ক্ষাগুলো এখনো অপূর্ণ রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার...

Most Popular