Homeসারাদেশসুন্দরবন থেকে ৬০০ কেজি শামুক-ঝিনুক উদ্ধার

সুন্দরবন থেকে ৬০০ কেজি শামুক-ঝিনুক উদ্ধার

-

সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন মোহসিনের হুলো এলাকা থেকে আট বস্তা শামুক ও ঝিনুক উদ্ধার করেছে বন বিভাগ। 

গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের বুড়িগোয়ালিনী স্টেশনের আওতাধীন মোহসিনের হুলো এলাকায় অভিযান চালান বনবিভাগের কর্মীরা। এসময় তারা পরিত্যক্ত আটটি বস্তায় প্রায় ৬০০ কেজি শামুক ও ঝিনুক উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আজ বুধবার সকালে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে সুন্দরবনের খোলপেটুয়া নদীতে সেসব শামুক ও ঝিনুক অবমুক্ত করা হয়। 

এসময় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল হক ও বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মো. জিয়াউর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তা ফজলুল হক বলেন, ‘শামুক ও ঝিনুক সুন্দরবনের খাদ্য-শৃঙ্খলের গুরুত্বপূর্ণ অংশ। অবৈধভাবে এগুলো সংগ্রহ করা হলে নদী ও জলজ প্রাণীর ওপর সরাসরি প্রভাব পড়ে। আমরা যেখানেই এ ধরনের তথ্য পাচ্ছি, সেখানেই অভিযান চালাচ্ছি।’

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, ‘মুন্সীগঞ্জ এলাকায় প্রায়ই এ ধরনের শামুক ও ঝিনুক পাচারের চেষ্টা হয়। তবে বেশীরভাগ সময়েই পুলিশ ও বন বিভাগের টহল দল দেখে সংগ্রহকারীরা মালামাল ফেলে পালিয়ে যায়।’

স্থানীয়রা জানান, সুন্দরবনের নদী ও খাল থেকে সংগৃহীত শামুক ও ঝিনুক পশুখাদ্য ও বিভিন্ন কারুশিল্প তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়।

LATEST POSTS

‘বলিউডে সাম্প্রদায়িক কারণে কাজ হারাচ্ছি’: এ আর রহমানের মন্তব্য নিয়ে যে যা বললেন

অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউডে সাম্প্রদায়িক পক্ষপাতের শিকার হওয়ার ইঙ্গিত দেওয়ার পর তুমুল বিতর্কের মুখে পড়েছেন। 'মাদ্রাজ মোজার্ট'খ্যাত...

কোরআন হাতে শপথ নিলেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি

ইংরেজি নতুন বছরের প্রথম দিন বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে পবিত্র কোরআন হাতে শপথ নিয়েছেন তরুণ ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি।আজ বৃহস্পতিবার এই...

জামায়াত-এনসিপি আসন সমঝোতা দু-এক দিনেই, নারী নেতাদের আপত্তি

আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে আসন ভাগাভাগি চূড়ান্ত করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী দু-এক দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।...

তোরেসের হ্যাটট্রিকে টেবিলে অবস্থান শক্ত করল বার্সেলোনা

কিছু বুঝে উঠার আগেই গোল হজম করা বার্সেলোনাকে প্রথমার্ধেই দারুণ হ্যাটট্রিকে খেলায় ফেরান ফেরান তোরেস। পরে গোল করেন লামিন ইয়ামায়ালও। রিয়াল বেটিসের মাঠে ৮ গোলের...

Most Popular