Homeঅর্থনীতিসরকার অতিরিক্ত ব্যাংক ঋণ নেওয়ায় তারল্য সংকুচিত হচ্ছে: ডিসিসিআই

সরকার অতিরিক্ত ব্যাংক ঋণ নেওয়ায় তারল্য সংকুচিত হচ্ছে: ডিসিসিআই

-

ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকার অতিরিক্ত ঋণ নেওয়ায় তারল্য সংকুচিত হচ্ছে এবং এর ফলে ব্যবসাপ্রতিষ্ঠান, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য ঋণ পাওয়া আরও কঠিন ও ব্যয়বহুল হয়ে উঠছে বলে মনে করছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

সংগঠনটি সরকারকে ব্যাংক থেকে ঋণ নেওয়ার ওপর নির্ভরতা কমানোর আহ্বান জানিয়ে উল্লেখ করেছে, এতে বেসরকারি খাতের ঋণ পাওয়া বাধাগ্রস্ত হতে পারে।

গত বছরের জুলাই থেকে ১ এপ্রিল পর্যন্ত অন্তর্বর্তী সরকার ও বিএনপি-নেতৃত্বাধীন সরকার অন্তত ১ লাখ ৩ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে, যা ২০২৫-২৬ অর্থবছরের লক্ষ্যমাত্রার ৯৯ দশমিক ৫৪ শতাংশ।

২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাবে ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত এক আলোচনায় ডিসিসিআই জানায়, বেসরকারি খাতনির্ভর প্রবৃদ্ধি ধরে রাখতে হলে সরকারের অভ্যন্তরীণ উৎসের ওপর নির্ভরতা কমিয়ে ব্যাংকিং ব্যবস্থার ওপর চাপ কমানো অত্যন্ত জরুরি।

ডিসিসিআই ব্যক্তিপর্যায়ে করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা এবং সর্বোচ্চ করহার ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করার আহ্বান জানিয়েছে।

পাশাপাশি নীতিগত সুদহার যৌক্তিক করার আহ্বান জানিয়ে ডিসিসিআই বলেছে, ভারসাম্যপূর্ণ সুদের হার কাঠামো মূল্যস্ফীতির চাপ না বাড়িয়ে স্থানীয় বিনিয়োগ উৎসাহিত করবে।

সরকারি ব্যয়ের অদক্ষতা তুলে ধরে ব্যয় ব্যবস্থাপনায় উন্নতির দাবিও জানিয়েছে তারা।

ডিসিসিআই বলছে, ব্যয়ের দক্ষতা বাড়ানো গেলে সময়ের সঙ্গে সঙ্গে সরকারের ঋণগ্রহণের প্রয়োজনীয়তা কমে আসবে।

LATEST POSTS

মিয়ানমারে প্রথম ধাপের ভোটে ৮৭ শতাংশ আসনে বিজয়ী সেনা সমর্থিত দল

মিয়ানমারে সামরিক জান্তার অধীনে আয়োজিত হচ্ছে সাধারণ নির্বাচন। দেশের একটি বড় অংশের নিয়ন্ত্রণ সরকারের হাতে না থাকা সত্ত্বেও নির্বাচন আয়োজন করে জেনারেল  মিন অং হ্লাইং-এর...

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা আজ বুধবার বাদ জোহর দুপুর ২টার দিকে মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হবে।প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে...

সালাহ বিতর্ক ছাপিয়ে ইন্টারের মাঠে গিয়ে জিতল লিভারপুল

মোহামেদ সালাহকে ঘিরে সৃষ্ট অস্থিরতা, বিতর্কের মাঝে দারুণ এক স্বস্তির জয় পেয়েছে লিভারপুল। মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানকে তাদের মাঠে গিয়ে হারিয়ে এসেছে আর্নে...

হরিহরপাড়া বধ্যভূমি: বুড়িগঙ্গা পাড়ের যে গ্রামে হত্যা করা হয় ২০ হাজার মানুষকে

'দিনভর বিহারিদের সহযোগিতায় পাকিস্তানি সেনারা বিভিন্ন জায়গা থেকে ট্রাকে করে নারী-পুরুষদের ডিপোতে তুলে আনত। দিনের বেলায় পুরুষদের ওপর নির্যাতন চালাত। রাত আটটা-নয়টার দিকে চোখ বেঁধে...

Most Popular