Homeতথ্যপ্রযুক্তিসমালোচনার মুখে এআই ছবি তৈরির ফিচার বন্ধ করল মেটা

সমালোচনার মুখে এআই ছবি তৈরির ফিচার বন্ধ করল মেটা

-

সম্প্রতি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এআইর মাধ্যমে ছবি তৈরির একটি নতুন ইমেজ মডেল চালু করেছে। 

মিউজ নামের এই ইমেজ মডেলে টেক্সট প্রম্পট ব্যবহার করে ছবি তৈরির পাশাপাশি ভিন্নধর্মী কয়েকটি ফিচারও রাখা হয়েছিল।

এরকমই একটি ফিচারের মাধ্যমে কিছু সুনির্দিষ্ট ব্যবহারকারী যেকোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ‘পাবলিক’ ছবিগুলোর ভিত্তিতে নতুন এআই ছবি তৈরির সুযোগ পেয়েছিলেন। ধীরে ধীরে ওই ফিচারটি সব ইনস্টাগ্রাম ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছিল মেটা।

কিন্তু এতে হিতে বিপরীত হয়। বিভিন্ন মহল থেকে তীব্র সমালোচনার মুখে পড়ে মেটা।

গত সপ্তাহে মিউজ চালু করে মেটা। এই টুলে এমন একটি ফিচার ছিল, যার মাধ্যমে মেটা এআই চ্যাটবট সামাজিক যোগাযোগমাধ্যমের পাবলিক প্রোফাইলগুলোকে ট্যাগ করতে পারত।

ট্যাগ করার পর ওই কনটেন্টের ভিত্তিতে খুব সহজেই সম্পাদিত (এডিট করা) ছবি তৈরি করা যেত।

এ বিষয়টি নিয়েই তীব্র আপত্তি ওঠে। কয়েক দিনের ব্যবধানে অভিনেতা, শিল্পী ও স্যাগ-আফট্রা ইউনিয়ন এর তীব্র নিন্দা জানায়।

তাদের মতে, এই ফিচারের মাধ্যমে মানুষের অনুমতি ছাড়াই তাদের ছবি বিকৃত করার ঝুঁকি বেড়েছে।

গত শুক্রবার দেওয়া বিবৃতিতে মেটা দুঃখ প্রকাশ করে জানায়, এটি একটি সৃজনশীল ফিচার হিসেবে চালু করা হলেও ব্যবহারকারীদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। 

তাই এই ফিচার সরিয়ে নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করে মেটা। 

এমি পুরস্কারজয়ী অভিনেতা হ্যানা এইনবাইন্ডার তার অনুসারীদের (ফলোয়ারদের) এই ফিচার বন্ধ করে রাখার আহ্বান জানান।

তিনি জানতে পারেন, এটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে গেছে।

অভিনেতাদের ইউনিয়ন স্যাগ-আফট্রা ওই ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ার বিষয়টিকে ‘একেবারেই গ্রহণযোগ্য নয়’ বলে আখ্যা দেয়।

পাশাপাশি, ‘জনমানুষের অনুভূতির কথা মাথায় না রেখে, বিপদ ও ক্ষয়ক্ষতির দৃশ্যমান ঝুঁকি থাকা সত্ত্বেও এ ধরনের ফিচার চালুর ভুল উদ্যোগের’ নিন্দা জানায় তারা।

ফিচারটি সরিয়ে নেওয়ার পর ইউনিয়নের এক প্রতিনিধি মেটাকে ধন্যবাদ জানান।

প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো পাবলিক কনটেন্ট নিয়ে চাপের মুখে আছে। কীভাবে এ ধরনের কনটেন্ট ব্যবহার করে এআই টুলগুলো কাজ করবে, তা নিয়ে চলছে নানা বিতর্ক। 

ব্যবহারকারীদের দাবি, তাদের অনুমতি ছাড়া এআই টুল যাতে তাদের কনটেন্ট ব্যবহার করতে না পারে, সেই নিয়ন্ত্রণ ব্যবহারকারীদের হাতেই থাকতে হবে। আর তা প্রযুক্তি প্রতিষ্ঠানকেই নিশ্চিত করতে হবে।

মেটার মিউজ ইমেজ টুল ছিল প্রতিষ্ঠানটির সুপারইন্টেলিজেন্স ল্যাবের প্রথম ছবি তৈরির টুল।

তবে মিউজ টুলের ওই ফিচার বন্ধ হলেও বাকি ফিচারগুলো যথারীতি ইউজারদের কাছে পৌঁছানো হচ্ছে। 

LATEST POSTS

যেভাবে তথ্য সুরক্ষিত করেও ব্যাংকিং কাজ সহজ করবে এআই

এআই থেকে সবচেয়ে বেশি লাভবান হবে কারা? এন্টারপ্রাইজ আর ফিনান্সিয়াল ইনস্টিটিউট, বিশেষ করে ব্যাংকগুলো। কারণ, তাদের কাছে আছে বিশাল তথ্যভাণ্ডার, একই ধরনের কাজ বারবার করার...

ধানের দাম আরও কমেছে, বিপাকে হাওরের কৃষকেরা

টানা বৃষ্টি ও মেঘলা আকাশের কারণে ফসল শুকাতে পারছেন না হাওর অঞ্চলের কৃষকেরা। এতে করে বোরো ধানের দাম আরও কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়ছেন তারা।কৃষকেরা...

অস্বাভাবিক অপরাধের কাহিনী ‘ক্রাইম ১০১’

ভালোবাসা দিবসের একদিন আগে হলিউড সিনেমা ‘ক্রাইম ১০১’ মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। ১৩ ফেব্রুয়ারি আন্তর্জাতিকভাবে মুক্তির দিনেই বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।বিখ্যাত লেখক ডন উইন্সলোর...

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের ক্লে কাউন্টিতে এক বন্দুকধারীর হামলায় ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার...

Most Popular