Homeখেলাধুলাশ্রীলঙ্কার দুর্দান্ত প্রত্যাবর্তন, সিরিজে সমতা

শ্রীলঙ্কার দুর্দান্ত প্রত্যাবর্তন, সিরিজে সমতা

-

ওপেনার জারিফ সিয়ামই কিছুটা লড়লেন। অন্য সব ব্যাটারই ছিলেন আসা যাওয়ার মিছিলে। তাতে দুইশই হয়নি পুঁজি। এরপর বল হাতেও দারুণ কিছু করতে পারেনি ক্ষুদে টাইগাররা। হিরুন মাথিশার দারুণ ব্যাটিংয়ে সহজ জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দল।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলকে ছয় উইকেটে হারিয়ে দারুণভাবে ফিরেছে লঙ্কান যুবারা। ফলে তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়।

১৯৫ রানের মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার ইনিংসের হাল ধরেন হিরুন মাথিশা। ১৩৬ বলে অপরাজিত ৮০ রানের ধীরস্থির ইনিংস খেলেন তিনি। তাকে চমৎকার সঙ্গ দেন অ্যারোশা সিথুমিনা, যিনি ৬৩ বলে সুপরিকল্পিত ৫০ রান যোগ করেন। ৪৫.৫ ওভারেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সফরকারী দল।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল ৪৬.৫ ওভারে ১৯৪ রানে অলআউট হয়। ওপেনার জারিফ ৬৫ বলে ৫২ রানের ইনিংস খেলে দলের একমাত্র উজ্জ্বল দিক ছিলেন, তবে অন্যদের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়া হয়নি।

শ্রীলঙ্কার হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন মিনুগা নেথসারা ও হিমারু দেশান। দুজনই নেন তিনটি করে উইকেট।

রোববার একই ভেন্যুতে প্রথম ম্যাচে ৭৮ রানে জিতেছিল বাংলাদেশ। সিরিজের ভাগ্য নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে শুক্রবার, একই মাঠে।

LATEST POSTS

ধর্ষণের ভিডিও প্রকাশের হুমকি দিয়েছিলেন মাদ্রাসা সুপার, অভিযোগ পরিবারের

ধর্ষণের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ায় গোপালগঞ্জের মুকসুদপুরের মাদ্রাসা শিক্ষার্থী (১৪) আত্মহত্যা করেছে বলে দাবি পরিবারের।এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে...

আসন্ন বাজেটে কৃষি খাতে অধিক বরাদ্দ দেওয়া উচিত যে কারণে

কৃষিপণ্য বলতে ফসল চাষ, পশু ও পাখি পালন, মাছ উৎপাদন এবং বৃক্ষরোপণ থেকে প্রাপ্ত সব ধরনের উৎপাদনকে বোঝায়। কৃষির উপখাতগুলোকে সাধারণত ফসল, প্রাণিসম্পদ, বন ও...

সন্ধ্যায় দোকান বন্ধ রাখলে ৬০ শতাংশ বিক্রি কমবে, দাবি ব্যবসায়ীদের

জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যা ৭টার পর দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সরকারের এই সিদ্ধান্তে উদ্বিগ্ন দেশের খুচরা ব্যবসায়ীরা।ব্যবসায়ীদের মতে, সরকারের এই সিদ্ধান্ত তাদের ব্যবসায়ে...

ভুয়া ব্যবসার আড়ালে কোটি টাকার প্রতারণা: মঞ্জুরের বিরুদ্ধে একাধিক মামলা

রাজধানী ঢাকায় দীর্ঘদিন ধরে ভুয়া ব্যবসা, জাল ওয়ার্ক অর্ডার, চেক ডিজঅনার এবং সংঘবদ্ধ আর্থিক প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে...

Most Popular