Homeবিনোদনশ্রীলঙ্কায় চলছে ঈদের দুই সিনেমার শুটিং

শ্রীলঙ্কায় চলছে ঈদের দুই সিনেমার শুটিং

-

আসন্ন ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে দেশের দুটি বড় সিনেমার শুটিং চলছে শ্রীলঙ্কায়। শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ এবং সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ সিনেমার অন্যান্য অভিনেতা ও কলাকুশলীরা এখন সেখানেই অবস্থান করছেন।

‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে শাকিব খান গত ১৫ জানুয়ারি শ্রীলঙ্কায় যান। ১৭ জানুয়ারি থেকে তিনি পুরোদমে শুটিং শুরু করেছেন। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে রয়েছেন কলকাতার নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু, বাংলাদেশের তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর। সংশ্লিষ্টরা জানান, আগামী ১০ দিন শ্রীলঙ্কার বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণ চলবে।

অন্যদিকে ১৪ জানুয়ারি থেকেই শ্রীলঙ্কায় অবস্থান করছেন সিয়াম আহমেদ। পরদিন থেকে তিনি মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’-এর শুটিংয়ে অংশ নিয়েছেন। এই সিনেমায় সিয়ামের বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। সিনেমার ২৮ সদস্যের একটি ইউনিট বর্তমানে সেখানে কাজ করছে। শুটিং চলবে আগামী দুই সপ্তাহ।

দুই সিনেমা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিনেমা দুটি আগামী ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়ে শুটিং করছেন। আগামী ঈদুল ফিতরে মুক্তির জন্য শুয়িংয়ের পাশাপাশি চলছে সম্পাদনার কাজ। কারণ, গত কয়েকবছর থেকে ঈদের উৎসবকে ঘিরে সিনেমা মুক্তি দেওয়ার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। ঢাকাই বাংলা সিনেমার দর্শকও এখন ঈদের মুক্তির দিকে তাকিয়ে থাকেন।

LATEST POSTS

বিমানবন্দরে মানবাকৃতির রোবট ব্যবহার শুরু করবে জাপান এয়ারলাইনস

জাপান এয়ারলাইনস (জেএএল) দুই বছরের পরীক্ষামূলক উদ্যোগ হিসেবে টোকিওর হানেদা বিমানবন্দর রক্ষণাবেক্ষণের কাজে মানবাকৃতির রোবট ব্যবহার শুরু করবে।জেএএল এবং তাদের প্রকল্প অংশীদার জিএমও এআই অ্যান্ড...

অর্থনৈতিক পুনরুদ্ধার ভণ্ডুল করে দিতে পারে যে নিয়োগ

ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে, প্রথমে ট্র্যাজেডি হিসেবে, পরে প্রহসন হিসেবে—বলেছিলেন জার্মান দার্শনিক কার্ল মার্কস। গতকাল বাংলাদেশ ব্যাংকের সদরদপ্তরে যা ঘটল, তা যেন মাত্র ১৮ মাসের...

বিশ্বের প্রথম লেজার সুরক্ষা ব্যবস্থা ‘আয়রন বিম’ চালু করল ইসরায়েল

অবশেষে যেন সায়েন্স ফিকশন বই বা স্টার ওয়ার্সের কল্পকাহিনী বাস্তবে রূপ নিলো। প্রথমবারের মতো ইসরায়েল আকাশ পথে আসা যেকোনো ধরনের হামলা প্রতিহত করতে লেজার ভিত্তিক...

গুলশানের বাসায় ফিরলেন জুবাইদা ও জাইমা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান গুলশানের বাসায় পৌঁছেছেন। আজ দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে পুলিশ ও...

Most Popular