Homeসারাদেশশেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতিক্রিয়ার অপেক্ষা করবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের প্রতিক্রিয়ার অপেক্ষা করবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

-

গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণে বাংলাদেশ ভারতের প্রতিক্রিয়ার অপেক্ষা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

আজ শুক্রবার সকালে রংপুরে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানিয়েছেন। এর আগে তৌহিদ এক মত বিনিময় সভায় অংশ নেন।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে ভারত এখনো ইতিবাচক কোনো সাড়া দেয়নি, এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কী করবে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনার ব্যাপারে বিষয়টা হচ্ছে যে, আমরা তো চেয়েছি তাকে ফেরত পাঠানো হোক। যেহেতু উনি একজন সাজাপ্রাপ্ত, সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে শাস্তি দিয়েছে। কিন্তু আমরা ইতিবাচক সাড়া এখনো পাইনি। এটা নিয়ে আমার মনে হয় স্পেকুলেট (জল্পনা-কল্পনা) না করাই ভালো। দেখা যাক কী হয়, আমরা তো চেয়েছি…।’

‘এ ধরনের ঘটনায় চট করে, এক দিনে-সাত দিনে কোনো পরিবর্তন ঘটে না। আমরা অপেক্ষা করব, দেখি ভারতীয় কর্তৃপক্ষ থেকে কী প্রতিক্রিয়া পাওয়া যায়,’ যোগ করেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘একটা প্রতিক্রিয়া আমরা দেখেছি যে, তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। দেখুক তারা পরীক্ষা-নিরীক্ষা করে।’

আরাকান আর্মি বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাচ্ছে, অপহৃত জেলেদের ফেরাতে সরকারের পরিকল্পনা কী এবং আরাকান আর্মির সঙ্গে সরকার দ্বিপাক্ষিক আলোচনায় যাবে কি না জানতে চাইলে তৌহিদ গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আরাকান আর্মির সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব নয়, এই জন্য যে তারা ননস্টেট। আমরা দ্বিপাক্ষিক আলোচনায় যাব না। মিয়ানমার, থাইল্যান্ড বা ভারতের সঙ্গে আলোচনা করতে পারি, তাদের সঙ্গে করতে পারি না।’

‘তবে আমাদের স্বার্থ যেহেতু আছে, আমাদেরকে তো দেখতে হবে। সব কিছু তো আর প্রকাশ করা যায় না কিন্তু এই ঘটনা যাতে কমে বা আদৌ না ঘটে সে জন্য কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেখা যাক কীভাবে কাজ করে,’ বলেন তিনি।

LATEST POSTS

সম্মুখ যোদ্ধাদের জন্য আমিরাতের ব্যাংকের বিশেষ সুবিধা

টানা ৩৭ দিন ধরে চলছে ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ‘হামলা’। দুই শক্তিশালী দেশের হামলার জবাবে শুধু ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েই থেমে থাকেনি ইরান—সঙ্গে আরব আমিরাত, সৌদি আরব,...

দিন শেষে মেলোডিতেই মুগ্ধ হন শ্রোতারা: ফাহমিদা নবী

দেশের সংগীতাঙ্গনের অন্যতম গুণী শিল্পী ফাহমিদা নবী। শুদ্ধ সংগীত চর্চা আর মায়াবী কণ্ঠের জাদুতে জয় করেছেন অগণিত মানুষের হৃদয়, পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।প্রতিনিয়ত নতুন নতুন...

ম্যানহাটনের আদালতে মাদুরো ও তার স্ত্রী

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কের ম্যানহাটনের একটি আদালতে নিয়ে আসা হয়েছে। আজ সোমবার সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর তালিকা পাঠ...

খালেদা জিয়ার প্রতি সমবেদনা জানাতে শোকবই

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি গভীর শোক ও সমবেদনা জানাতে শোকবই খোলা হয়েছে।আজ মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই শোকবই...

Most Popular