Homeসারাদেশশিশির মনিরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা

শিশির মনিরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা

-

সুপ্রিম কোর্টের আইনজীবী ও আসন্ন সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলাময়ের সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা হয়েছে।

আজ রোববার বিএনপিপন্থী আইনজীবী রিদওয়ান হোসেন রবিন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ মামলা করেন।

পেনাল কোডের ২৯৮ ও ৩৪ ধারায় এ মামলা করা হয়েছে বলে অভিযোগকারীর আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।

মামলায় ‘ডিএসএন’ নামে একটি ইউটিউব চ্যানেলকেও আসামি করা হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হাসান তালুকদার দ্য ডেইলি স্টারকে বলেন, ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর বক্তব্য রেকর্ড করেছেন এবং মামলাটি তদন্ত করে ২৭ জানুয়ারির মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে ডিএমপির গোয়েন্দা শাখাকে (ডিবি) নির্দেশ দিয়েছেন।’

মামলার বিবরণীতে বলা হয়, কয়েকদিন আগে আইনজীবী শিশির মনির ‘রোজা ও পূজাকে মুদ্রার এপিঠ-ওপিঠ’ উক্তি করেছেন যা ইসলাম ধর্মে বিশ্বাসীদের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতে আঘাত করেছে।

ইউটিউব চ্যানেল ‘ডিএনএস’ ওই বক্তব্যের ভিডিও প্রকাশ করে  মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে রাজনৈতিক ফায়দা লাভের চেষ্টা করেছে বলেও এতে উল্লেখ করা হয়।

LATEST POSTS

আইফোন ১৮ কবে আসছে, নতুন কী থাকছে, দাম কত

অ্যাপলের নতুন আইফোন ঘিরে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ যেন কখনোই কমে না। ২০০৭ সালে প্রথম আইফোন বাজারে আসার পর থেকে প্রতিবছরই নতুন সংস্করণ উন্মোচন করেছে অ্যাপল। সেই...

সয়াবিন তেলের আমদানি ব্যাপকভাবে কমেছে

চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়ে সয়াবিন তেলের আমদানিতে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেশ কম। বাণিজ্য মন্ত্রণালয়ের এক...

‘এলআরবির স্বীকৃতিতেই বেশি আনন্দ পেতেন আইয়ুব বাচ্চু’

বাংলা রকসংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু মরণোত্তর একুশে পদক পাচ্ছেন। রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ এ বেসামরিক সম্মাননা সংগীতে তার অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি।মৃত্যুর আট বছর পর একুশে পদক...

গ্রিনল্যান্ড ‘দখলে’ ট্রাম্পের চাপ, ন্যাটোর ভবিষ্যৎ কি সংকটে

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের সম্ভাবনা কূটনৈতিক কৌতূহল থেকে ধীরে ধীরে উত্তর আটলান্টিক জোট বা ন্যাটোর জন্য একটি অস্তিত্বগত সংকটে রূপ নিচ্ছে।বলপ্রয়োগের সম্ভাবনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

Most Popular