Homeবিনোদনমুক্তি পাচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মিস্ট্রি ইন ব্লুম’

মুক্তি পাচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মিস্ট্রি ইন ব্লুম’

-

প্রচলিত রোমান্টিক ধারা থেকে ভিন্ন আঙ্গিকে নির্মিত বাংলা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মিস্ট্রি ইন ব্লুম’ মুক্তি পাচ্ছে।

আগামী ১৭ ফেব্রুয়ারি শাওয়ানা পরিচালিত এ চলচ্চিত্রটি ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ ও তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

নির্মাতা শাওয়ানা বলেন, ‘মিস্ট্রি ইন ব্লুম’ সাধারণ প্রেমের গল্পের মতো নয়। চলচ্চিত্রটি দর্শকদের ভাবাবে, তবে দেখার পর মনে এক ধরনের ভালো লাগা থেকে যাবে।

শাওয়ানা সুইডেন ও বাংলাদেশের সাংস্কৃতিক প্রভাবের মধ্যে বেড়ে ওঠা একজন উদীয়মান চলচ্চিত্রকার।

এর আগে তিনি কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও মিউজিক ভিডিও নির্মাণ করেছেন।

তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য রোড টু মাই ফাদার’ ১০টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে।

নির্মাতার দাবি, এটি বিশেষভাবে বাংলাদেশের দর্শকদের জন্য নির্মিত এবং দর্শকরা দেখলেই এর অনুভূতি উপলব্ধি করতে পারবেন।

চলচ্চিত্রটি লিখেছেন ও পরিচালনা করেছেন শাওয়ানা। অভিনয়ে রয়েছেন প্রান্তর দস্তিদার ও শাওয়ানা। প্রযোজনা করেছেন রাসেল মাহমুদ।

নির্মাতার বিশ্বাস, ভ্যালেন্টাইন মাসে মুক্তি পাওয়া এই চলচ্চিত্র দর্শকদের ভালোবাসাকে অন্যভাবে দেখার সুযোগ দেবে এবং ভাবাবে।

LATEST POSTS

মূল বিচারপর্বে রোহিঙ্গা গণহত্যা মামলা, সোমবার শুনানি শুরু

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) আগামীকাল সোমবার থেকে রোহিঙ্গা গণহত্যা মামলায় শুনানি শুরু হতে যাচ্ছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে আইসিজে জানায়, নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আদালতে ২৯ জানুয়ারি পর্যন্ত...

নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র সফল হবে না: সালাহউদ্দিন আহমেদ

স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মুসাব্বীরকে গুলি করে হত্যার ঘটনাকে 'পতিত স্বৈরাচারী শক্তির ষড়যন্ত্র' বলে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।তিনি বলেছেন,...

মেসিকে দেখা নিয়ে বিশৃঙ্খলা: আয়োজক আটক, মমতার ক্ষমা প্রার্থনা

কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলায় 'প্রধান আয়োজক'কে আটক করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সিনিয়র পুলিশ কর্মকর্তা জাভেদ শামীম গণমাধ্যমকে...

পূর্বাঞ্চল রেলের ছয় রুটে ট্রেনের ভাড়া বাড়ছে

ট্রেন ও আসনভেদে সর্বনিম্ন ৫ থেকে সর্বোচ্চ ২২৬ টাকা পর্যন্ত ভাড়া বাড়িয়েছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। পন্টেজ চার্জ সমন্বয় করে ছয়টি রুটে এই ভাড়া বাড়ানো হলো।নতুন...

Most Popular