Homeসারাদেশমিরপুরে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১

মিরপুরে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১

-

রাজধানীর মিরপুর-১ নম্বর মোড়ে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এতে অন্তত একজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই মার্কেটের সামনে এ ককটেল বিস্ফোরণ হয়।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মুক্তিযোদ্ধা মার্কেট থেকে কেউ সড়কে ককটেল ছুড়ে মেরেছে। এতে একজন আহত হয়েছেন।’

আহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তিনি ফুটপাতের একজন বিক্রেতা বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপি দারুস সালাম জোনের সহকারী কমিশনার এমদাদ হোসেন ডেইলি স্টারকে জানান, ধারণা করা হচ্ছে মার্কেটের ৪তলা থেকে ককটেলটি ছোড়া হয়েছে।

LATEST POSTS

বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি

চূড়ান্ত হয়ে গেছে গ্রুপিং, ঠিক হয়ে গেছে সূচি। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। মেগা আসরের আবহ তৈরি...

ভোলার গ্যাসে বিনিয়োগ না করার সামর্থ্য কি বাংলাদেশের আছে?

জ্বালানি সংকট দেখা দিলেই দেশীয় গ্যাস ব্যবহারের কথা আলোচনায় আসে। সংকট কিছুটা সহনীয় হয়ে উঠলেই আলোচনা আর এগোয় না। বারবার এমনটাই ঘটেছে। আওয়ামী লীগ সরকারের...

রোববার থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটে যাচ্ছেন বেনাপোল বন্দরের শ্রমিকরা

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের শ্রমিকরা রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরুর ঘোষণা দিয়েছেন।তাদের অভিযোগ, বন্দর কর্তৃপক্ষের নিয়োগ দেওয়া ঠিকাদার গত বছরের ৫ আগস্টের পর থেকে...

পিংক ফ্লয়েডের ‘ব্ল্যাক স্ট্র্যাট’ গিটার রেকর্ড ১৪.৬ মিলিয়ন ডলারে বিক্রি

ব্রিটিশ প্রগ্রেসিভ রক ব্যান্ড ‘পিংক ফ্লয়েড’ এর জনপ্রিয় সব অ্যালবামে ডেভিড গিলমোরের বাজানো একটি গিটার রেকর্ড ১৪ দশমিক ৬ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে, যা বাংলাদেশি...

Most Popular