Homeআন্তর্জাতিকমিনেসোটায় ৫ শিশুকে আটক করেছে আইসিই

মিনেসোটায় ৫ শিশুকে আটক করেছে আইসিই

-

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে দুই ও পাঁচ বছর বয়সীসহ অন্তত পাঁচ শিশুকে আটক করেছে মার্কিন ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কলম্বিয়া হাইটসের মিনিয়াপোলিস থেকে চার শিশুকে আটকের অভিযোগ করেছে স্কুল কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যরা। এদিকে দুই বছর বয়সী এক শিশু ও তার বাবাকে আটক করার খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।

আদালতের নির্দেশ অমান্য করে অভিবাসন কর্তৃপক্ষ এ কাজ করেছে বলে দাবি করেছে মানবাধিকার আইনজীবী ও অভিবাসন অধিকারকর্মীরা।

গার্ডিয়ান জানায়, বৃহস্পতিবার দুপুরে দোকান থেকে বাড়ি ফেরার সময় শিশু ও তার বাবা এলভিস জোয়েল টি-কে আটক করে আইসিই সদস্যরা।

পরিবারের আইনজীবীদের দাবি, কোনো ওয়ারেন্ট ছাড়াই বাড়িতে প্রবেশ করে। শিশুটি গাড়ির ভেতরে থাকা অবস্থায় জানালার কাঁচও ভাঙে একজন ইমিগ্রেশন এজেন্ট।

এসময় শিশুটির মা কাছেই দাঁড়িয়ে থাকলেও তাকে কাছে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি। এমনকি শিশুটির বাবাকেও বাধা দেয় এজেন্টরা। দুজনকেই গাড়িতে তুলে নিয়ে যায় তারা।

আর বিচারকের নির্দেশ উপেক্ষা করে বাবা ও মেয়েকে ওইদিনই বিমানে করে টেক্সাসের একটি ডিটেনশন সেন্টারে পাঠায় ইমিগ্রেশন এজেন্টরা।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) এক বিবৃতিতে জানায়, শিশুটির বাবা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এবং ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালাচ্ছিলেন।

তবে পরিবারের আইনজীবীরা বলছেন, শিশুটির বাবা ইকুয়েডরের নাগরিক হলেও তার আশ্রয় আবেদন বিচারাধীন রয়েছে এবং তার বিরুদ্ধে বহিষ্কারাদেশ নেই।

আর শিশুটির জন্মের পর থেকেই মিনেসোটায় বসবাস করছে বলে জানান তারা।

এর আগে মিনেসোটায় পাঁচ বছর বয়সী এক শিশুকে আটকের ঘটনা ব্যাপক আলোচিত হয়।

কলম্বিয়া হাইটস পাবলিক স্কুল ডিস্ট্রিক্টের সুপারিনটেনডেন্ট জেনা স্টেনভিক এক সংবাদ সম্মেলনে দাবি করেন, সশস্ত্র ও মুখোশধারী আইসিই কর্মকর্তারা এই সপ্তাহ পর্যন্ত মোট চার শিশুকে আটক করেছে।

মানবাধিকার সংগঠনগুলো জানায়, শিশুদের আটক ও পরিবার থেকে আলাদা করা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থী। এতে শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে।

LATEST POSTS

৫০ ওভারে ৫৭৪ রানের বিশ্ব রেকর্ড সূর্যবংশীর দলের

সবচেয়ে কম বয়েসী হিসেবে লিস্ট-এ ক্রিকেটে সেঞ্চুরি করে ইতিহাসে বৈভব সূর্যবংশীর ইতিহাসে নাম লেখানোর দিনে হলো দলীয় বিশ্ব রেকর্ড। সূর্যবংশীর পর সেঞ্চুরি করেন  আয়ুশ লোহারুকা...

‘অন্তর্বর্তী সরকারের অন্যতম বড় পদক্ষেপ বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা’

বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় পদক্ষেপ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি...

আইডিয়া চুরি করছে এআই, গবেষকদের শঙ্কা

গবেষণার কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করছেন অনেক বিজ্ঞানী। কেউ নতুন ধারণা নিয়ে এআইয়ের সঙ্গে আলোচনা করেন। কেউ গবেষণার তথ্য খোঁজেন। আবার কেউ নিজের...

সারা দেশে ১০ লাখের বেশি খাদ্য প্রতিষ্ঠানের ডাটাবেজ তৈরি শুরু

সব শ্রেণি-পেশার মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহে প্রশিক্ষণ দেবে সরকার। এ লক্ষ্যে তদারকি জোরদার করতে দেশের ১০ লাখ ১৩...

Most Popular