Homeআন্তর্জাতিকমাচাদো তার নোবেল পুরস্কার আমাকে দিলে তা হবে সম্মানের: ট্রাম্প

মাচাদো তার নোবেল পুরস্কার আমাকে দিলে তা হবে সম্মানের: ট্রাম্প

-

২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারজয়ী ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো পুরস্কারটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছেন।

এর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, ‘আমি শুনেছি তিনি তা করতে চান। এটা আমার জন্য বড় সম্মানের হবে।’

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘মাচাদো আগামী সপ্তাহের কোনো এক সময় ওয়াশিংটন সফরে আসবেন বলে আশা করা হচ্ছে এবং তার সঙ্গে সাক্ষাৎ করতে তিনি মুখিয়ে আছেন।’

এই সুযোগে ট্রাম্প নোবেল প্রক্রিয়া নিয়ে তার দীর্ঘদিনের অসন্তোষও আবার প্রকাশ করেন।

তিনি বলেন, ‘আমি আটটি যুদ্ধ থামিয়েছি… তত্ত্ব অনুযায়ী, আটটি যুদ্ধ থামালে প্রতিটির জন্য একটি করে পুরস্কার পাওয়া উচিত।’

নোবেল কমিটির সিদ্ধান্তগুলো নরওয়ের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে বলেও ইঙ্গিত দেন ট্রাম্প।

নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ওয়াটনে ফ্রিডনেস এ সম্পর্কে বলেন, ‘এই কমিটি এমন একটি কক্ষে বসে, যেখানে সব বিজয়ীর প্রতিকৃতি ঝুলছে, আর সেই কক্ষ সাহস ও সততার প্রতীকে ভরা। তাই আমরা কেবল আলফ্রেড নোবেলের কাজ ও ইচ্ছার ভিত্তিতেই সিদ্ধান্ত নিই।’

উদারপন্থী রাজনৈতিক ভাষ্যকার হ্যারি সিসন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘এটি যুক্তরাষ্ট্রের জন্য চরম অপমানজনক। ট্রাম্প ভেনেজুয়েলায় মাচাদোকে সমর্থন করবেন না, যদি না তিনি তার জেতা নোবেল শান্তি পুরস্কারটি ট্রাম্পকে দেন। তিনি (ট্রাম্প) একেবারেই শিশুসুলভ।’

নোবেল শান্তি পুরস্কারের ক্ষেত্রে একজন বিজয়ীর পক্ষে অন্য কাউকে পুরস্কার দেওয়ার কোনো আনুষ্ঠানিক ব্যবস্থা নেই।

LATEST POSTS

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম ও কুড়িগ্রামে ২ জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল

দ্বৈত নাগরিকত্ব থাকায় চট্টগ্রাম ও কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা।আজ রোববার যাচাই-বাছাই শেষে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে জামায়াত প্রার্থী ড....

মাত্র ১০০ রুপিতে দেখা যাবে বিশ্বকাপের খেলা

আসছে ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন আসর। বিশ্বকাপ সামনে রেখে প্রায় দুই মাস আগেই ছাড়া হয়েছে টিকিট। আজ সন্ধ্যা সোয়া...

অবহেলিত মাঠেই কাল থেকে শুরু জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

বান্দরবানে প্রায় পরিত্যক্ত অবস্থায় থাকা জেলা স্টেডিয়ামেই শুরু হচ্ছে পার্বত্য জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫।আগামীকাল মঙ্গলবার বিকেল ৩টায় কিক-অফের মধ্য দিয়ে শুরু হবে সপ্তাহব্যাপী এ...

রাউটারের গতি বাড়ানোর ১০ সহজ উপায়

অনলাইন ক্লাস, অফিসের জরুরি মিটিং, ইউটিউব, নেটফ্লিক্স বা অনলাইন গেম সবকিছুর জন্যই এখন দ্রুতগতির ইন্টারনেট দরকার। কিন্তু অনেক সময় ভালো ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করলেও বাড়ির...

Most Popular