Homeরাজনীতিভোটারের সই জাল, বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

ভোটারের সই জাল, বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

-

কুড়িগ্রামে সমর্থক ভোটারের জাল সই জমা দেওয়ার অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আজ শুক্রবার মনোনয়নপত্র যাচাই শেষে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। 

রিটার্নিং অফিসারের কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, কুড়িগ্রাম-৩ আসনে (উলিপুর) বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠে এসেছে। প্রাথমিক তদন্তেই সমর্থক ভোটারদের সইয়ের ক্ষেত্রে গুরুতর অসঙ্গতি ধরা পড়েছে। এ কারণে আব্দুল খালেকের প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়েছে।

গত ৩০ ডিসেম্বর আব্দুল খালেকসহ ৯ বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়। 

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে আব্দুল খালেক তার নির্বাচনী এলাকার মোট ভোটারের এক শতাংশ সমর্থনের যে স্বাক্ষরপত্র জমা দেন দৈবচয়ন পদ্ধতিতে তা যাচাই করে দেখা যায়, যাচাইয়ের জন্য বাছাই করা প্রতি ১০ জন ভোটারের মধ্যে অন্তত ৩ জনের সই জাল।

এ অনিয়মকে গুরুতর অসঙ্গতি হিসেবে বিবেচনা করে নির্বাচন কমিশন।

এ বিষয়ে আব্দুল খালেকের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

LATEST POSTS

প্রথম এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের ৩টি স্বর্ণপদক জয়

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক প্রথম এশিয়া-প্যাসিফিক অলিম্পিয়াডে (এপিওএআই) তিনটি স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। প্রতিযোগিতায় অংশ নেওয়া দেশগুলোর মধ্যে আর কোনো দেশ এককভাবে এতগুলো স্বর্ণপদক জেতেনি। চীন, রাশিয়া,...

নিঃসঙ্গতায় মৃত্যু—আমরা বেঁচে থাকতে কতজন সত্যিই জানে যে আমরা আছি

মানুষ একা থাকতে চায় না। সে চায়, কেউ তার জন্য অপেক্ষা করুক, তার নীরবতা টের পাক, তার ফোন না ধরলে আবার ফোন করুক, কয়েক দিন...

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব এত ন্যূনতম—খাদ্যমূল্যের ওপর পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে যে প্রভাব, সেটা এত ন্যূনতম যে, খাদ্যমূল্যের ওপর এটার কোনো বিরূপ প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।তিনি বলেন, ‘আমাদের...

পুরান ঢাকায় যার নামে গড়ে উঠে ‘জাভেদ মহল্লা’

ঢাকাই চলচ্চিত্রের সোনালি দিনের চিত্রনায়ক ইলিয়াস জাভেদ। শুধু অভিনয়েই নয়, নৃত্যেও তার ছিল অসাধারণ দখল। নৃত্য পরিচালনার মধ্য দিয়েই দেশীয় সিনেমায় তার অভিষেক ঘটে। সিনেমা...

Most Popular